রণবীরকে টক্কর দিতেই কি ক্যাটকে ছেড়ে আলিয়ার দিকে ঝুঁকছেন সলমন!
'হাম দিল দে চুকে সনম' ছবির পর আর কখনও ঐশ্বর্য ও সলমনকে একসঙ্গে দেখা যায়নি। তবে সঞ্জয় লীলা বনশালীর সেই ছবি বেশ জনপ্রিয়তা পেয়েছিল।
'হাম দিল দে চুকে সনম' ছবির পর আর কখনও ঐশ্বর্য ও সলমনকে একসঙ্গে দেখা যায়নি। তবে সঞ্জয় লীলা বনশালীর সেই ছবি বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ফের একবার সঞ্জয়লীলা বনশালীর ছবিতে সলমন খান। প্রথমে শোনা গিয়ছিল , ছবিতে ক্যাটকে নায়িকা হিসাবে পেতেই সওয়াল করেছিলেন সলমন। তবে এবার শেষমেশ জানা যাচ্ছে,ক্যাট নন, সলমনের সঙ্গে ছবিতে জুটি বাঁধছেন আলিয়া ভাট।

বিতর্ক
সঞ্জয়লীলা বনশালীর পরবর্তী ছবিতে ক্যাটকে আচমকা সরিয়ে সেখানে জায়গা করে দেওয়া হয় আলিয়ার। উল্লেখ্য, আলিয়ার সঙ্গে যে রণবীর কাপুরের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ তা ইন্ডাস্ট্রির আজানা নয়। অন্যদিকে, ক্যাটরিনাকে ঘিরে সলমনের সঙ্গে রণবীর কাপুরের সম্পর্ক তালানিতে এসে ঠেকেছে। 'সঞ্জু" মুক্তির পর বহু সাক্ষাৎকারে রণবীরের বিরুদ্ধে তোপ দাগেন সলমন। পাল্টা জবাব দেন রণবীরও। এরপর ক্যাটরিনাকে ছেড়ে আলিয়াকে নিয়ে সলমনের নয়া ফিল্ম কি অন্য কোনও ইঙ্গিত দিচ্ছে!
|
সলমনের টুইট
বিতর্ক খানিক উস্কে সলমন এদিন এক টুইটে জানান আলিয়ার সঙ্গে আগামী দিন কাজ করার দিকে তাকিয়ে রয়েছেন তিনি।
|
আলিয়ার টুইট
খুশি আলিয়াও! তিনিও যে সঞ্জয় লীলা বনশালীর ছবিতে কাজ করতে আগ্রহী ছিলেন তা জানিয়েছেন অভিনেত্রী। সলমন ও সঞ্জয়ের সঙ্গে অভিনয় নিয়ে বেশ আগ্রহী আলিয়া। আর তা টুইটে প্রকাশ করেছেন অভিনেত্রী।












Click it and Unblock the Notifications