'এক থা টাইগার'এর সিক্যুয়েলে সলমন-ক্যাট জুটি কি ফিরে আসছে?
সলমন ক্যাটরিনা জুটি আবারও ফিরতে চলেছে রুপোলি পর্দায়! হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন। শোনা যাচ্ছে প্রতীক্ষার অবসান ঘটিয়ে সলমন-ক্যাট জুটি আবারও একসঙ্গে কাজ করার জন্য সম্মতি দিয়েছেন। শেষবার তাদের একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছিল কবির খান পরিচালিত ছবি'এক থা টাইগার'-এ ।[ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সলমন খান!]
সব কিছু ঠিকঠাক চললে 'এক থা টাইগার' এর সিক্যুয়েল 'টাইগার জিন্দা হ্য়ায়' ছবির শ্যুটিং হতে পারে এবছরই। তবে এবারে সিক্য়ুয়েলটি কবির খান বানাচ্ছেন না। তাঁর জায়গায় কাজ করবেন আলি আব্বাস জাফর। আর বি টাউনের সকলের কাছেই আলি আব্বাস এবং ক্যাটরিনার বন্ধুত্বের খবর অজানা নয়। এর আগে আলি আব্বাসের পরিচালিত 'মেরে ব্রাদার কি দুলহন' ছবিতে ক্যাটরিনা অভিনয় করেছিলেন।[বারবার অনুরোধ করেও 'ফ্রিকি আলি'তে অভিনয়ের সুযোগ পেলেন না সলমন?]

তাই এই ঘনিষ্ট পরিচালক বন্ধুর অনুরোধ হয়ত ক্যাট ফেরাবেন না। মার্কিণ যুক্তরাষ্ট্রের সফর থেকে ফিরেই তিনি এই ছবিতে অভিনয়ের জন্য ক্যাট চুক্তিপত্রে স্বাক্ষর করতে পারেন বলে একটি বিশেষ সূত্র দাবি করেছে।[ক্যাটরিনার সঙ্গে দেখা করতে হাজির রণবীর: ভাঙা সম্পর্ক কি জোড়া লাগবে এবার?]
এই খবর ছড়িয়ে পড়তেই সলমন-ক্য়াটের ভক্তরা বেশ উচ্ছ্বসিত। পরিচালক আলি আব্বাস জাফর গোটা বিষয়টি নিয়ে এখনই মুখ খুলতে চাননি। তবে আগামী ছবি 'টাইগার জিন্দা হ্য়ায়' তে নায়িকা হিসাবে ক্য়াটকেই নিতে চান বলে জানান তিনি।[(ছবি) ভগ পত্রিকার কভারে ক্যাটরিনা কাইফের নয়া বিকিনি অবতার আপনাকে চমকে দেবে!]












Click it and Unblock the Notifications