শাহরুখকে ছাপিয়ে 'ফোর্বস'-এর তালিকায় বাজিমাত সলমন-অক্ষয়ের

'হায়েস্ট পেড এন্টারটেনার'-এর তালিকায় বিশ্বের ১০০ জনের মধ্যে জায়গা করে নিলেন অক্ষয় কুমার ও সলমন খান। তালিকায় জায়গা করতে পারেননি শাহরুখ। যা খানিকটা অবাক করেছে কিং খান ভক্তদের।

'হায়েস্ট পেড এন্টারটেনার'-এর তালিকায় বিশ্বের ১০০ জনের মধ্যে জায়গা করে নিলেন অক্ষয় কুমার ও সলমন খান। তালিকায় জায়গা করতে পারেননি শাহরুখ। যা খানিকটা অবাক করেছে কিং খান ভক্তদের। তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন বক্সার ফ্লয়েড মেওয়েদার।

শাহরুখকে ছাপিয়ে ফোর্বস-এর তালিকায় বাজিমাৎ সলমন-অক্ষয়ের

ফোর্বসের তালিকায় ৭৬ তম স্থানে রয়েছেন অক্ষয়, তারপর ৮২ তম স্থানে রয়েছেন সলমন। তালিকায় দেওয়া পরিসংখ্যান বলছে, অক্ষয় ২০১৮ সালের ১৬ জুলাইয়ে মধ্যে রোজগার করেছেন ৪০.৫ মিলিয়ন মার্কিন ডলার, অন্যদিকে সলমনের দখলে রয়েছে ৩৭.৭ মিলিয়ন ডলার। গত বছরে ফোর্বসের তালিকায় শাহরুখ ছিলেন ৬৫ তম স্থানে। সেখান থেকে এবছর শাহরুখকে ছাপিয়ে সলমন ও অক্ষয়ের এগিয়ে যাওয়ার ঘটনা নিঃসন্দেহে বলিউডে একটি নয়া দৃষ্টান্ত তৈরি করল।

ফোর্বস জানিয়েছে, অক্ষয় কুমার বলিউডের সমাজচেতনার অন্যতম ধারক ও বাহক। এক্ষেত্রে অক্ষয় অভিনীত 'টয়লেট এক প্রেমকথা' বিশেষ গুরুত্ব পেয়েছে। অন্যদিকে ৫২ বছর বয়সী সলমনকে ফোর্বস বলিউডের অন্যতম কাণ্ডারী হিসাবে আখ্যা দিয়েছে। উল্লেখ্য , ফোর্বসের তালিকায় থাকা 'হাইয়েস্ট পেড এন্টারনেনার্স'-এর তালিকায় জর্জ ক্লুনি রয়েছেন দ্বিতীয় স্থানে, ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো রয়েছেন দসম স্থানে, অভিনেত্রী কেটি পেরি ১৯ তম স্থানে রয়েছেন, টেনিস তারকা রজার ফেডারার রয়েছেন ২৩ তম স্থানে। লেখিকা জে কে রউলিং রয়েছেন ৪২ তম স্থানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+