বলিউডের এই তারকারা পেরোননি স্কুলের গণ্ডিও! সলমন, ক্যাটরিনা ছাড়াও এই তালিকায় আর কারা

বলিউডের এই তারকারা পেরোননি স্কুলের গণ্ডিও! সলমন, ক্যাটরিনাদের নিয়ে লম্বা তালিকায় আর কারা রয়েছেন

জীবনের বিভিন্ন সময়ের ঘূর্ণিপাকে এমন কিছু ঘটনা ঘটে যায়, যার ফলে তার প্রবল প্রভাব পড়তে শুরু করে পরবর্তীকালে। কিছু ক্ষেত্রে ভাগ্যের ফেরে বহু কঠিন সিদ্ধান্ত নিতে হয় মানুষকে। এমন ঘটনা সেলেবদের জীবনেও ঘটেছে। বহু বলিউড তারকাউ জীবনের একাধিক জাঁতাকলে পড়ে শেষ করে উঠতে পারেননি তাঁদের স্কুলের পঠন পাঠন। একনজরে দেখা যাক বলিউডে এমন সেলেব কারা ?

 ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

হংকংয়ে জন্মানো ক্যাটরিনার ৭ জন সহোদর ভাইবোন রয়েছেন।এক ভাই আর তিনজন বড় দিদি আর তিন জন ছোট দিদিকে নিয়ে ছিল ক্যাটরিনার ছোটবেলা। ১৪ বছর বয়সে ক্যাট মডেলিংয়ে পা রাখেন। বাবা মায়ের ডিভোর্সের পর তাঁর মায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় স্থানান্তরে যেতে হয়েছে ক্যাটকে। যার ফলে তাঁর স্কুলের পড়াশোনা শেষ হয়নি। এমনই ঘটনার কথা জানা যায়।

কঙ্গনা রানাওয়াত

কঙ্গনা রানাওয়াত

বলিউড কুইনের জীবনে একাধিক তাক লাগানো ঘটনা রয়েছে। ছোটবেলা থেকেই কঙ্গনা অত্যন্ত জেদি। হিমাচল প্রদেশের এই পাহাড়ি মেয়ে পরবারের পর্মপরা ভেঙেই ফিল্মে আসেন। তিনি বিজ্ঞানের বিষয়ে আগ্রহী হলেও, শোনা যায় দ্বাদশ শ্রোণিতে পড়তে রসায়নে খারাপ ফল করায় অকৃতকার্য হয়ে পড়াশোনা ছেড়ে দেন।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর

অর্জুন কাপুর মুম্বইয়ের একটি উচ্চ বংশের সন্তান হলেও , মা বাবার ডিভোর্সের পর থেকে তাঁর ছোটবেলা অত্যন্ত অবসাদগ্রস্ত হিসাবে কেটেছে বলে জানা যায়। শোনা যায়, দ্বাদশ শ্রেণিতে তিনি অকৃতকার্য হয়ে যান। এরপর থেকে তিনি ওবেসিটিতেও ভোগেন। পরবর্তীকালে তিনি পড়াশোনা ছেড়ে ফিল্মে পা রাখেন।

 কাজল

কাজল

মাত্র ১৬ বছর বয়সে ফিল্মে পা রাখেন কাজল। বঙ্গ সুন্দরী মুম্বইয়ের বিখ্যাত মুখার্জি পরিবারের সন্তান হয়েও স্কুলের গণ্ডি পার করতে পারেননি ভাগ্যের পরিহাসে। ছোবেলায় বাবা ও মায়ের বিচ্ছেদের প্রভাব প্রবলভাবে পড়ে কাজলের ওপর। যার ফল পড়ে কাজলের পড়াশোনার কেরিয়ারে।

করিশ্মা কাপুর

করিশ্মা কাপুর

ষোড়শী করিশ্মাও নয়ের দশকে ফিল্মে আসেন। কাপুর পরিবারের এই সন্তানও বাবা-মায়ের বিচ্ছেদের প্রভাবে প্রভাবিত। খুব ছোট বয়সেই মা ববিতার সঙ্গে করিশ্মা ও করিনা আলাদা হয়ে যান বাবা রনধীরের থেকে। এরপর করিশ্মার ফিল্মে অভিনয় শুরু হয়।

সলমন খান

সলমন খান

গোয়ালিয়ারের সিন্ধিয়া স্কুল থেকে পাশ করার পর মুম্বইয়ে বান্দ্রার সেন্ট স্ট্যানিসলাস স্কুল থেকে পাশ করেন সলমন। তবে স্কুলের পরিবর্তন হলেও, পড়াশোনার ক্ষেত্রে ভাইজানের মন সেভাবে বসেনি বলে শোনা যায়। পরবর্তীকালে তিনি দ্বাদশশ্রেণি পাশ না করেই ফিল্মে পা রাখেন।

আমির খান

আমির খান

একাধিক স্কুল থেকে পড়াশোনা করেছেন আমিরও । কখনও সেন্ট অ্যানে কখনও বা জেবি পেটিট স্কুলে পড়াশোনা করেন আমির। তবে সেভাবে পুঁথিগত বিদ্যায় তাঁর আগ্রহ না থাকায়, তিনি পরে ফিল্মে পা রাখেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+