Salaar Boxoffice Day 1: বছর শেষে ধমাকা দিলেন প্রভাস, ওপেনিং ডে-কতে জওয়ান-পাঠানকে ছাপিয়ে গেল সালার
বছর শেেষ যাকে বলে ধমাকা দিলেন বহুবলি তারকা প্রভাস। তাঁর ছবি সালার নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছিল। সেই সব জল্পনার অবসান ঘটিয়ে রেকর্ড তৈরি করলেন প্রভাস। শাহরুখের জওয়ান পাঠান থেকে রণবীরের অ্যানিম্যালকে টপটে ওপেনিং ডে-তে রেকর্ড কালেশন করল সালার।
প্রথম থেকেই শাহরুখ খানের ডাঙ্কির সঙ্গে একই দিনে সালারের মুক্তি নিয়ে তুমুল জল্পনা তৈরি হয়েছিল। শাহরুখের ডাঙ্কির জন্য নাকি হল পাচ্ছে না সালার এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত ডাঙ্কি রিলিজের পরের দিনে মুক্তি পায় সালার। আর প্রথম দিনেই তৈরি হল রেকর্ড।

সালারের বক্স অফিস কালেকশন নিয়ে প্রথম থেকেই একটা আশঙ্কার মেঘ তৈরি হয়েছিল। প্রথমে ভাবনা চিন্তা শুরু হয়েছিল যে সালারের বক্স অফিস কালেকশন ধাক্কা খাবে। সেকারণে মুক্তির দিন পর্যন্ত পিছিয়ে দেওয়ার ভাবনা চিন্তা শুরু হয়েছিল। সিনেমা হল পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত মুক্তি পেল সালার। আর প্রথম দিনেই বলিউডের রেকর্ড ব্রেকিং ছবিতে পরিণত হয়েছে সালার।
বাহুবলী তারকাকে একেবারে অন্য রূপে দেখে মুগ্ধ দর্শকরা। শাহরুখ খানের পাঠান-জওয়ান থেকে শুরু করে রণবীর কাপুরের অ্যানিম্যালকেও বক্স অফিসে টেক্কা দিয়েছে প্রভাসের সালার। চলতি বছরে একাধিক সিনেমা বক্স অফিসা জোয়ার এনেছে। সেই তালিকায় শাহরুখ খানের পাঠান এবং জওয়ান ছিল শীর্ষে। এবার সেই দুটি ছবিকেও ওপেনিং ডে-তে হারিয়ে দিয়েছে সালার।
প্রথম দিনে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানাতেই ৭০ কোটির ব্যবসা করেছে সালার। গোটা দেশে মোট ৮৮ কোটি টাকা কালেকশ দিয়েছে ওপেনিং ডেতে। শাহরুখের পাঠান এবং জওয়ান প্রথম দিনে ৭৮ কোটির বেশি ব্যবসা দেয়নি। কাজেই এই দুটি ছবিকেও ছাপিয়ে গিেয়ছে সালার। কর্নাটকে পেয়েছে ১২ কোটির কালেকশন আর কেরলে ৫ কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে ছবিটি।
কাজেই চলতি বছরে বলিউডের সবচেয়ে বেশি বক্স অফিস কালেকশনে ছবিতে পরিণত হয়েছে সালার। হু হু করে এগিয়ে চলেছে ছবিটি। আগামী কয়েকদিনে বক্স অফিস কালেকশন আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। কারণ বড়দিনের ছুটি পড়ে যাচ্ছে চলতি সপ্তাহে। কাজেই প্রতিযোগিতায় ধারের কাছে নেই শাহরুখ খানের ডাঙ্কি।












Click it and Unblock the Notifications