সিদ্ধার্থের কুরুচিকর মন্তব্যের পাল্টা জবাব দিলেন সাইনা, অভিনেতাকে নোটিস মহিলা কমিশনের

সিদ্ধার্থের কুরুচিকর মন্তব্যের পাল্টা জবাব দিলেন সাইনা, অভিনেতাকে নোটিস মহিলা কমিশনের

বলিউড অভিনেতা সিদ্ধার্থের কুরুচিকর এবং যৌন ইঙ্গিতবাহী টুইট নিয়ে মুখ খুললেন অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয়ী সাইনা নেহওয়াল। সাইনা রীতিমতো কড়া ভাষায় জানিয়েছেন যে এরকম মন্তব্য করে লোকে প্রচারের আলোয় থাকতে চায়।

সিদ্ধার্থের কুরুচিকর মন্তব্যের পাল্টা জবাব দিলেন সাইনা, অভিনেতাকে নোটিস মহিলা কমিশনের


এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাইনা বলেছেন, '‌সিদ্ধার্থ ঠিক কি বলতে চাইছেন আমি নিশ্চিত নই, আমার তাঁকে অভিনেতা হিসাবে ভালো লাগত কিন্তু এটা মোটেও ঠিক নয়। তিনি নিজের অনুভূতি আরও ভালো শব্দ ব্যবহার করে প্রকাশ করতে পারতেন। কিন্তু এটা আবার টুইটার। এরকম শব্দ ব্যবহার করে এবং মন্তব্য করে লোকজন আলোয় থেকে যেতে চান। যদি ভারতের প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে সমস্যা হয়, তবে আমি ঠিক নিশ্চিত নই দেশের সুরক্ষা ব্যবস্থা নিয়ে।’‌

গত সপ্তাহে পোল–বাউন্ড পাঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'নিরাপত্তায় গলদ’ নিয়ে টুইটারে ক্ষোভ উগরে দিয়েছিলেন সাইনা। লিখেছিলেন, '‌কোনও দেশকেই সুরক্ষিত হিসেবে দাবি করা যেতে পারে না, যদি সেই দেশের প্রধানমন্ত্রীর সুরক্ষার সঙ্গে আপস করা হয়। প্রধানমন্ত্রীর উপর কাপুরুষোচিত আক্রমণের ঘটনাকে কঠোরতম ভাষায় নিন্দা করছি আমি।’‌ সাইনার সেই টুইট রিটুইট করে অভিনেতা সিদ্ধার্থ লেখেন, '‍বিশ্বের সাবটেল কক চ্যাম্পিয়ন, ঈশ্বরকে ধন্যবাদ যে ভারতের রক্ষক আছে। লজ্জা হওয়া দরকার রিহানা।’ সিদ্ধার্থের মন্তব্য নেটিজেনদের তোপের মুখে পড়ে কারণ তিনি শাটলককের পরিবর্তে সাবটেল কক শব্দ ব্যবহার করেন।

সিদ্ধার্থের এই মন্তব্য তীব্র সমালোচনার মুখে পড়ে। শিব সেনার রাজ্য সভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদি থেকে শুরু করে সঙ্গীত শিল্পী চিন্ময়ী শ্রীপদ সহ অন্যান্যরা সিদ্ধার্থের মন্তব্যের নিন্দা করেন। যদিও সিদ্ধার্থ দাবি করেছেন, অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে। সাইনাকে অপমান করার কোনও অভিপ্রায় ছিল না। 'কক অ্যান্ড বুল’-এর প্রসঙ্গে টেনে বলেন, 'কাউকে অপমান করবার কোনও উদ্দেশ্য ছিল না, অশ্লীল কিছু আমি বলিনি। এইটুকুই বলব।’ তবে অভিনেতার এই টুইটের পর তাঁকে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে নোটিস পাঠানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+