অমিতাভ কন্যা শ্বেতা ও সইফ কন্যা সারার নাচে মেতে গেল এই বিবাহ বাসর, দেখুন ভিডিও
অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা ও সইফ আলি খানের মেয়ে সারা আলি খান সপ্তাহান্তে এক বিয়ে বাড়ির আসর মাতিয়ে দেন তাঁদের ডান্স নাম্বরে!
দুজনেই তারকা কন্যা। বলিউডে দুজনের পরিবারই স্বনামধন্য। একজন নবাব বংশের কন্য়া অন্যজন বচ্চন পরিবারের সন্তান। অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা ও সইফ আলি খানের মেয়ে সারা আলি খান সপ্তাহান্তে এক বিয়ে বাড়ির আসর মাতিয়ে দেন তাঁদের ডান্স নাম্বরে! ডিজাইনার সন্দীপ খোসলার ভাগ্নির বিয়েতে সারা ও শ্বেতার পাশাপাশি নাচেন পরিচলক করণ জোহরও।

আর কিছু দিনের মধ্যে বলিউডে ডেব্যু করতে চলেছেন সইফ আলি খান ও অমৃতা সিং এর কন্যা সারা আলি খান। রূপসী সারাকে নিয়ে এমনিতেই হইচই বলিউডে। সুশান্ত সিং রাজপুতের সঙ্গে তিনি 'কেদারনাথ' ছবিতে অবিনয় করবেন। তবে তার আগে, মুম্বইয়ের এই বিবাহ বাসরে যেভাবে 'সাত সমুন্দর পার ম্যায় তেরি পিছে পিছে আ গয়ি' গানের সঙ্গে কোমর নাচালেন সারা , তাতে স্পষ্ট, য়ে বলিউডে তাঁর 'ধমাকেদার' এন্ট্রি হতে চলেছে! সারার নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
Sara Ali Khan's moves on Saat Samundar Paar are on point
A post shared by Bollywood Hungama🎥 (@realbollywoodhungama) on
#KaranJohar totally owns the dance floor
A post shared by Bollywood Hungama🎥 (@realbollywoodhungama) on
শুধু সারা নয়। ওই একই বিবাহ বাসরে নাচতে দেখা যায় অমিতাভ বচ্চন কন্যা শ্বেতাকেও। বলিউডের লাইমলাইট থেকে দূরে থাকা শ্বেতা এ এদিন নিজের মতো করে জমিয়ে দেন ডান্স ফ্লোর । যা দেখে অভিভূত ছিলেন শ্বেতার মা জয়া বচ্চন ও অনিল কাপুরের স্ত্রী সুনীতা। একই সঙ্গে ডান্স ফ্লোর আসেন করণ জোহর। তিনিও জমিয়ে দেন আসর। 'রাধা' গানের সঙ্গে করণের 'ঠুমকা' উপস্থিত দর্শকের মন মাতিয়ে দেয়। নাচের ভিডিও আপাতত ভাইরাল।












Click it and Unblock the Notifications