এবার সিনেমায় আসছেন সইফ পুত্র ইব্রাহিম, তবে, কোন ছবিতে দেখা মিলবে তাঁর?
এবার সিনেমায় আসছেন সইফ পুত্র ইব্রাহিম, তবে, কোন ছবিতে দেখা মিলবে তাঁর?
এবার বলিউড সিনেমায় ডেভিউ করতে চলেছেন সইফ ও অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম আলি খান। আর এই খবর প্রকাশ্যে আসতেই খুশী সকলে। অনেকে বলেছেন এটা তো হওয়ারই ছিল। তবে, করণ জোহারের হাত ধরেই তিনি সিনেমায় পা রাখছেন বলেই জানা গিয়েছে।

বলিউড সূত্র মারফত জানা গিয়েছে, বিখ্যাত ও জনপ্রিয় তামিল ছবি 'হৃদয়মে’র হিন্দি রিমেক তৈরি করছেন পরিচালক করণ জোহর। আর তারই পরিচালিত সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে ইব্রাহিমকে।
সেই সময় মোহনলালের পুত্র প্রণব মোহনলালও তামিল সিনেমা 'হৃদয়ম’ দিয়েই সিনেমার পর্দায় পদার্পণ করেছিলেন। সিনেমাটি কিন্তু বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। পরিচালক করণ জোহরের মতে, এই সিনেমা দিয়ে ইব্রাহিমের অভিনয়ে শুরু হলেও কেরিয়ারের শুরুটা খুব ভালই হবে তাঁর। বর্তমানে তিনি করণ জোহরের 'রকি অউর রানি কি প্রেম কাহানি’-তে সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে, ইব্রাহিমের বিপরীতে দেখা যাবে কিং খানের কন্যা সুহানা খানকেও, শুধু তাই নয় শ্রীদেবীর ছোট কন্যা খুশি কাপুরকেও দেখা যাবে।
পরিচালক করণ জোহরের শেষ ছবি ছিল 'অ্যায় দিল হে মুশকিল’। যেখানে অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেতা রণবীর কাপুর, অভিনেত্রী অনুষ্কা শর্মা, অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন-সহ অন্যান্যদের। কিন্তু বক্স অফিসে সিনেমাটি নিজের জায়গা সেভাবে করতে পারেনি। গল্পের জোর না থাকায় ততটা লাভ হয়নি। আসন্ন ছবিটি অ্যাকশনধর্মী। তবে, ইব্রাহিমের অভিনয় কেমন হবে, সেই দিকেই তাকিয়ে সকলে।
অপরদিকে, ব্লা বাহুল্য, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা! তারপরেই মুক্তি পেতে চলেছে 'সম্রাট পৃথ্বীরাজ'। মুক্তি পেল ছবির নতুন ট্রেলার। সিনেমায় অভিনয় করেছেন অক্ষয় কুমার, সোনু সুদ, মানুষী চিল্লার, সঞ্জয় দত্ত –সহ অন্যান্যরা। টিজার আগেই প্রকাশ্যে এসেছিল। ছবির ফাস্ট লুক প্রকাশ্যে আসতেই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অনুগামীরা, যে কবে ট্রেলার প্রকাশ হবে। তবে, নতুন সিনেমার ট্রেলারে বেশ রাজকীয় লুকে দেখা মিলেছে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের।
ট্রেলারে দেখানো হয়েছে, পৃথ্বীরাজ চৌহানের চরিত্রে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের প্রবল সাহসিকতা দেখানো হলেও, নতুন ট্রেলারে সঞ্জয় দত্ত ও সোনু সুদের সঙ্গে তাঁর যে দিঢ় বন্ধনকেও উল্লেখও করা হয়েছে। তাঁরা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, বাইরেও তাঁদের রাজাকে সাহায্য ও রক্ষা করতে চেস্টা করেন। সিনেমাটির পরিচালনা করেছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। যশ রাজ ফিল্মসের ব্যানারে আসছে আসন্ন সিনেমাটি। চৌহান রাজবংশের রাজা পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করবেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তরাইনের প্রথম যুদ্ধকে ঘিরে তৈরি হয়েছে সিনেমাটি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications