ছোট নবাবের অফিসের ঠান্ডা চুরি

সইফের অফিসের ১১টি এসি মেশিন চুরি করেছে দুই অফিসকর্মী
বুধবার রাতে খার পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়। সইফের হোম প্রোডাকশন অফিসে ডিক্সন কোম্পানির ১১ টি এসি মেশিন দুমাস ধরে নিখোঁজ। খার থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, এফআইআর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা অফিসের কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করি। দুজনের সন্দেহজনক আচরণের জন্য দীর্ঘ সময় ধরে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের মুখে পড়ে নিজেদের দোষ স্বীকার করে ওই দুই কর্মী।
সংসারে অনটনের কারণেই এই চুরি বলে জানিয়েছে ওই দুই কর্মী। ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারা এবং ৩৪ ধারায় ওই দুই অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এখনও চুরি যাওয়া এসি মেশিনগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ।












Click it and Unblock the Notifications