(ছবি) বলিউডে পা রাখছেন সঈফকন্যা সারা, তাও আবার রণবীর সিংয়ের বিপরীতে!
বলিউডে এবার অভিষেক হতে চলেছে সঈফকন্যা সারা আলি খানের। গল্লি বয় ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে সারাকে।
বলিউডের এই জেনারেশনের নজরকাড়া স্টার কিডদের মধ্যে সারা আলি খান অবশ্যই অন্যতম। বলিউডের জনপ্রিয় অভিনেতা সঈফ আলি খান ও তাঁর প্রথম পক্ষের স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা। ফ্যাট থেকে ফিট হয়ে সবার প্রশংসা কুড়িয়েছেন এই সুন্দরী।
বলিউডে এবার অভিষেক হতে চলেছে সারার। এতদিন ধরে করন জোহরের স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ , মোহিত সুরীর দ্য ফল্ট ইন আওয়ার স্টার ছবির রিমেকের মতো একের পর এক লোভনীয় অফার প্রত্যাখ্যান করে চলেছিলেন সারা ও তাঁর মা অমৃতা। তবে অবশেষে নিজের প্রথম ছবি ও কোন তারকার বিপরীতে কাজ করবেন তিনি তা বেছে নিয়েছেন।
গল্লি বয় ছবিতে বলিউডের জনপ্রিয় অভিনেতা রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে সারাকে।
{photo-feature}












Click it and Unblock the Notifications