কেন করিনার সঙ্গে ফিল্মে নারাজ সইফ! অবাক করার মত 'কারণ' জানালেন নবাবপুত্র

সইফের সঙ্গে ফিল্মের শ্যুটিং থেকেই প্রেম পর্ব শুরু হয়েছিল করিনার। 'তশন' ছবির হাত ধরে ধীরে ধীরে প্রেম জমে ক্ষীর হয়েছিল করিনা -সইফের।

সইফের সঙ্গে ফিল্মের শ্যুটিং থেকেই প্রেম পর্ব শুরু হয়েছিল করিনার। 'তশন' ছবির হাত ধরে ধীরে ধীরে প্রেম জমে ক্ষীর হয়েছিল করিনা -সইফের। সইফের সঙ্গে প্রেম জমে ওঠার মধ্যেই সেই সময় করিনার বিচ্ছেদ হয় শাহিদ কাপুরের সঙ্গে। বলিউড খুঁজে পেয়েছিল প্রেমের এক নতুন অধ্যায়। পরবর্তীকালে করিনার সঙ্গে বিয়ে হয় সইফের। তবে এবার করিনার সঙ্গে আর ফিল্ম করতে চাইছেন না সইফ। কারণটিও স্পষ্ট জানালেন সইফ।

করিনার সঙ্গে ফিল্ম কেন করছেন না?

করিনার সঙ্গে ফিল্ম কেন করছেন না?

ঘরনী করিনার সঙ্গে এযাবৎকালে কোনও ফিল্ম সাইন করছেন না সইফ। তার কারণ হিসাবে সইফ বলছেন,'আমি যখন করিনার সঙ্গে অনস্ক্রিন কাজ করি, তখন আমি পারফর্ম করতে পারি না। ..আমায় ফ্রেমে তখন খানিকটা বোরিং দেখায়.. ' পাশাপাশি সইফ দাবি করেছেন, করিনার এনার্জির সঙ্গে তিনি লড়ে উঠত পারেননা।

কেন করিনার সঙ্গে কাজ করতে চাইছেন না সইফ!

কেন করিনার সঙ্গে কাজ করতে চাইছেন না সইফ!

করিনার সঙ্গে অভিনয় না করার কারণ হিসাবে সইফ আলি খান জানান, 'ব্যক্তিগত ও পেশাগতস্তরে আমি কাজের মধ্যে ফারাক রাখি।' আর সেই জন্যই সাইফ আলি খান আর চাইছেন না ঘরনী করিনার সঙ্গে একই ছবিতে অভিনয় করতে।

'আমার ভাবধারা পাল্টেছে'

'আমার ভাবধারা পাল্টেছে'

জীবনধারা নিয়ে কথা বলতে গিয়ে এক সর্বভারতীয় পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে সইফ বলেন,'যেহেতু বাবা এখন নেই, আমিই পরিবারের সেই অর্থে প্রধান, তাই আমার আউটলুকটাও পাল্টেছে'।

করিনার সঙ্গে কি ফিল্ম করবেন?

করিনার সঙ্গে কি ফিল্ম করবেন?

করিনার সঙ্গে ফিল্মের প্রসঙ্গ উঠতেই সইফ জানান, সেটা নির্ভর করছে সম্পূর্ণভাবে ভালো স্ক্রিপ্টের ওপর। ভালো স্ক্রিপ্ট পেলে তবেই করিনার সঙ্গে ফিল্মে অভিনয় করতে তিনি বাধ্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+