বলিউডের এই ব্লক বাস্টার হিট সিনেমাগুলির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সইফ আলি খান
হিট সিনেমাগুলির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সইফ আলি খান
যে কোনও বুদ্ধিমান অভিনেতাই চাইবেন যে তাঁর সিনেমা হিট হোক। কিন্তু কেউই জানেন না যে দর্শকরা সেই সিনেমাকে কেমনভাবে নেবেন। বলিউডের তেমনই এক অভিনেতা হলেন সইফ আলি খান, যিনি তাঁর ফিল্মি কেরিয়ারে বহু সিনেমার প্রস্তাব পেয়েও তা ফিরিয়ে দিয়েছেন। আর সেগুলির মধ্যে বেশ কিছু কিছু সিনেমা ব্লক বাস্টার হিটও হয়েছে। সেইরকম কিছু সিনেমার বিষয়ে আজ আমরা জানব যা সইফ আলি খান প্রত্যাখান করেছেন।

টু স্টেটস–২০১৪
জনপ্রিয় লেখক চেতন ভগতের লেখা টু স্টেটস নিয়ে ২০১৪ সালে তৈরি হয় এই সিনেমাটি। এই সিনেমার প্রধান পটভূমি ছিল ২টি ভিন্ন রাজ্যের দুই মানুষের বিয়ে। এই নিয়েই সিনেমার কাহিনী তৈরি হয়। এই সিনেমায় প্রধান চরিত্রে দেখা গিয়েছে অর্জুন কাপুরকে। যদিও প্রথমে এই চরিত্রের জন্য সইফ আলি খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল, এরপর শাহরুখ খান। এই দুই অভিনেতা পরস্তাব ফিরিয়ে দেওয়ার পর রণবীর কাপুরকেও বলা হয় কিন্তু তিনিও রাজি হননি। অবশেষে অর্জুন কাপুর এই চরিত্রে অভিনয় করেন।

কুছ কুছ হোতা হে–১৯৯৮
অসম্ভব ভালো গল্পের কারণে এই সিনেমাটি দারুণভাবে হিট হয়। যেখানে রাহুল অর্থাৎ শাহরুখ খান সিনেমার শেষে তাঁরর কলেজের প্রিয় বন্ধু অঞ্জলি অর্থাৎ কাজলকে বিয়ে করেন। এই সিনেমায় সলমন খানের যে অমনের চরিত্রটি ছিল, সেটার জন্য প্রথমে সইফ আলি খানকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু পতৌদি পুত্র সেই প্রস্তাব ফিরিয়ে দেন।

রেস থ্রি–২০০৮
গোলমাল ও হাউজফুলের পর সিনেমার দীর্ঘতম সিরিজ হল রেস। এই সিনেমায় বড় বড় তারকাদের অভিনয় করতে দেখা গিয়েছে এবং তা বেশ হিটও হয়েছে। যখন রেস থ্রি-এর কাস্টিং ঠিক করা হচ্ছিল, সেই সময় সইফ আলি খানের কথাই ভাবা হয়েছিল, কারণ আগের দু'টো সিরিজে তিনি প্ররধন চরিত্রে ছিলেন। দুর্ভাগ্যবশত সইফ এই প্রস্তাব ফিরিয়ে দেন।

তলাশ: দ্য অ্যানসার লাইস উইদিন–২০১২
অনুরাদ কাশ্যপের অন্যতম হিট ছবি তলাশে আমির খানের আগে সইফ আলি খানকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু তিনি এই সিনেমায় অভিনয় করতে রাজি হননি। এটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা যা অপ্রত্যাশিত টুইস্ট দিয়ে শেষ হয়। এই ছবিতে সইফ আলি খানের স্ত্রী করিনা কাপুরও অভিনয় করেছিলেন।

দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে–১৯৯৫
বলিউডের আইকনিক সিনেমাগুলির মধ্যে একটি হল ডিডিএলজি। কাজল ও শাহরুখ খান এই সিনেমার মধ্যে দিয়েই দারুণ জুটি হিসাবে প্রমাণিত হয়েছিলেন। বক্স অফিসে এই সিনেমা প্রচুর অর্থ উপার্জন করেছিল। এখনও এই সিনেমাটি মারাঠা মন্দির থিয়েটারে চলে এবং প্রতিদিনই হাউজফুল থাকে। তবে এই ছবির জন্য প্রথম প্রস্তাব দেওয়া হয়েছিল সইফকে, কিন্তু তিনি প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর শাহরুখ এই সিনেমায় অভিনয় করেন।












Click it and Unblock the Notifications