হানি সিং এর সঙ্গে র‌্যাপ গাইবেন সইফ আলি খান! কোথায় ঘটতে চলেছে এমন

সইফ আলি খানের হাতে এখন একগুচ্ছ ছবি। শেষ ছবি 'কালাকান্ডি' ও 'শেফ' যদিও মুখ থুবড়ে পড়েছিল বলিউডে, তবুও নবাবপুত্র সইফ আলি খান এখন ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত নায়ক।

সইফ আলি খানের হাতে এখন একগুচ্ছ ছবি। শেষ ছবি 'কালাকান্ডি' ও 'শেফ' যদিও মুখ থুবড়ে পড়েছিল বলিউডে, তবুও নবাবপুত্র সইফ আলি খান এখন ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত নায়ক। কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় রেহাই পেয়েই আপাতত তিনি ব্যস্ত বিভিন্ন ফিল্ম নিয়ে। আর তাংর অন্যতম আসন্ন ফিল্ম হল 'বাজার'।

হানি সিং এর সঙ্গে র‌্যাপ গাইবেন সইফ আলি খান! কোথায় ঘটতে চলেছে এমন

আশির দশকে বলিউডে নায়ক হিসাব জনপ্রিয় হয়েছিলেন বিনোদ মেহরা। এবার বিনোদ মেহরার ছেলে রোহন মেহরা আসতে চলেছেন বলিউডে। আর বলিউডে রোহনের হাতেখড়ি হচ্ছে পরিচালক নিখিল আদবানির হাত ধরে। নিখিল আদবানির 'বাজার' ছবিতে রোহনের সঙঅগে থাকছেন সইফ। আর এই ছবিতেই হানি সিং এর সঙ্গে র‌্যাপ গান গাওয়ার কথা সইফের। যদিও ইন্ডাস্ট্রিতে র‌্যাপের জব্য রণবীর সিং এর খ্যাতি প্রচুর। তবে এই ছবিতে সইফ একবার নিজের ট্যালেন্ট ট্রাই করে দেখছেন! ছবিতে সইফ ছাড়াও থাকছেন রাধিকা আপ্তে ও চিত্রাঙ্গদা সিং।

সূত্রের খবর, সইফ হানির সঙ্গ পেয়ে ভালোই সুর ধরেছিলেন গানে. গানের বিষয়ে আগে থেকেই আগ্রহ ছিল সইফের। বিভিন্ন কনসার্টে গান গাওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর।'বাজার' ছবিটিতে একজন ব্যবসায়ীর ভূমিকায় আসতে চলেছেন সইফ আলি খান। ছবিতে তাঁর চরিত্রের নাম 'নবাব'। কোনও এক প্রতিশোধের কাহিনি নিয়েই তৈরি হচ্ছে এই 'বাজার ' ছবিটি। আপাতত সইপের র‌্যাপ গানের ভিডিও-র অপেক্ষায় তাঁর ভক্তরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+