অমৃতা ও করিনার মাঝে আর একজনের প্রেমে পড়েছিলেন সঈফ, জানেন কি

করিনার আগে সম্পর্ক তৈরি হয়েছিল সঈফ আলি খান ও রোসা কাতালানোর মধ্যে। দুজনের ঘনিষ্ঠতা বাড়লেও পরে পিছিয়ে আসেন, সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি একটি টক শো-এ সঈফকে নিয়ে মুখ খুলেছেন রোসা।

সঈফ আলি খান ও করিনা কাপুর খান এখন জমিয়ে সমসার করছেন। ছেলে তৈমুর পৃথিবীতে আসার পরে সবকিছু যেন আরও সুন্দর হয়ে গিয়েছে নবাবের জীবনে। তবে ফেলে আসা সম্পর্ক মাঝে মাঝে খোঁচা দেয় বৈকি। সেরকমই এক সম্পর্ক তৈরি হয়েছিল সঈফ আলি খান ও রোসা কাতালানোর মধ্যে। দুজনের ঘনিষ্ঠতা বাড়লেও পরে পিছিয়ে আসেন, সম্পর্ক ভেঙে যায়। সম্প্রতি একটি টক শো-এ সঈফকে নিয়ে মুখ খুলেছেন রোসা। নিজেদের সম্পর্ক ভাঙা নিয়ে অনেক কথা বলেছেন।

যখন দেখা হয়েছিল

যখন দেখা হয়েছিল

রোসা কাতালানো জানিয়েছেন, হঠাৎ করেই সঈফের সঙ্গে আলাপ হয়েছিল তাঁর। কেনিয়ায় একটি শো-এ গিয়ে সঈফের সঙ্গে আলাপ, পরে বন্ধুত্ব যা প্রেমে বদলে গিয়েছিল।

অমৃতার সঙ্গে সম্পর্ক নিয়ে

অমৃতার সঙ্গে সম্পর্ক নিয়ে

অমৃতা যে তাঁর স্ত্রী বা এমন কোনও সম্পর্ক রয়েছে তা নিয়ে সঈফ আলি খান নাকি রোসার সামনে মুখ খোলেননি। পরে অনেকদিন মেলামেশার পরে তিনি সঈফ বিবাহিত বলে জানতে পারেন।

ভারতে এসে জানতে পারেন সঈফ ডিভোর্সী

ভারতে এসে জানতে পারেন সঈফ ডিভোর্সী

সঈফের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পরে ভারতে আসেন রোসা কাতালানো। এখানে এসে তিনি সঈফ সম্পর্কে অনেক কথা জানেন। তিনি বুঝতে পারেন, মুর্খের স্বর্গে বাস করছিলেন। তিনি যা ভেবেছিলেন, তার সঙ্গে বাস্তবের ফারাক রয়েছে। তিনি জানতে পারেন, সঈফ ডিভোর্সী ও দুই সন্তানের পিতা।

ছেলে-মেয়ের সঙ্গে সম্পর্ক

ছেলে-মেয়ের সঙ্গে সম্পর্ক

সঈফের সঙ্গে ছেলে ইব্রাহিম ও মেয়ে সারার সম্পর্ক বেশ সুন্দর ছিল। এরা দুজনেই তাঁকে ভারতে ভালো থাকতে সাহায্য করেছিলেন বলে রোসা জানিয়েছেন। এখনও তিনি সারা ও ইব্রাহিমকে ভালোবাসেন বলে জানিয়েছেন সঈফের প্রাক্তন বান্ধবী।

সঈফের সঙ্গে ব্রেক আপ

সঈফের সঙ্গে ব্রেক আপ

সঈফের সঙ্গে ব্রেক আপের পরে তিনি ভেঙে পড়েছিলেন। কীভাবে সবকিছু বদলে গেল ঠাহর করে উঠতে পারছিলেন না। পরে বুঝতে পারেন, একহাতে তালি বাজে না। এরপরই নিজেকে ধীরে ধীরে মানিয়ে নেন।

রোসার অভিযোগ

রোসার অভিযোগ

সঈফের জন্য ভারতে এলেও এক পয়সা সঈফ তাঁকে সাহায্য করেননি বলে অভিযোগ করেছেন রোসা। তিনি কাজ করে পয়সা জোগাড় করে সমস্ত বিলের টাকা চুকিয়ে ভারত ছেড়েছেন বলে দাবি তাঁর।

করিনার কারণে সম্পর্কে ছেদ!

করিনার কারণে সম্পর্কে ছেদ!

করিনার কারণে তাঁর ও সঈফের সম্পর্ক খারাপ হয়েছে, এমনটা তিনি মনে করেন না। করিনাকে তার জন্য দায়ীও করেননি। তার অনেক আগেই দুজনের পথ আলাদা হয়ে গিয়েছিল বলে মত রোসা কাতালানোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+