কৃষ্ণসার হরিণের পর এবার বন্য শুয়োর শিকারে নাম জড়ালো সইফের, বিপাকে নবাব সন্তান
আইনি জটিলতা যেন পিছু ছাড়তে চাইছে না নবাব সন্তান সইফ আলি খানের। জোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়িয়েছিল এই বলিউড স্টারের। পরবর্তী পর্যায় সেই মামলা থেকে রেহাই পেলেও এবার ঘটনা দেশের বাইরে।
আইনি জটিলতা যেন পিছু ছাড়তে চাইছে না নবাব সন্তান সইফ আলি খানের। জোধপুরে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়িয়েছিল এই বলিউড স্টারের। পরবর্তী পর্যায় সেই মামলা থেকে রেহাই পেলেও এবার ঘটনা দেশের বাইরের। বুলগেরিয়ায় বন্য শুয়োর শিকারের ঘটনায় নাম জড়িয়েছে সইফ আলি খানের। এবিষয়ে ইন্টারপোলের নোটিসও এসে পৌঁছেছে ।

ইন্টারপোলের তরফে মুম্বইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এবিষয়ে সইফের জবানবন্দিও রেকর্ড করে নেওয়া হয়। তবে সেই বয়ান সিবিআই-এর কাছে পাঠানো হয়েছে কিনা জানা যাচ্ছে না। উল্লেখ্য, এবিষয়ে সিবিআইয়ের তরফে যোগাযোগ করা হবে ইন্টারপোলের সঙ্গে। বুলগেরিয়াতে সইফ এর জন্য় বন্য শুয়োর শিকারের ব্যবস্থা করে দিয়েছিলেন এক ব্যক্তি। সেদেশের ' বিগ হান্টিং গেম' অনুষ্ঠানে এই শুয়োর শিকারের প্রচলন রয়েছে। তবে সইফের কাছে প্রতিযোগীতায় অংশ নেওয়ার জন্য প্রয়োজনীয় লাইসেন্স ছিল না , বলে অভিযোগ। অপরাধী ব্যক্তিকে গ্রেফতার করে আরও তথ্য জানতে পেরেছে বুলগেরিয়া পুলশি। তারপর তদন্তসূত্রেই ইন্টারপোলের সাহায্য নিয়েছে বলুগগেরিয়া প্রশাসন।
যদিও অভিনেতা সইফ আলি খানের তরফে এবিষয়ে বিন্দুমাত্র কোনও কথা বলা হয়নি। সইফের বিরুদ্ধে প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই বন্য শুয়োর শিকারের অভিযোগ রয়েছে। বুলগেরিয়ার নিয়ম অনুযায়ী 'বিগ হান্টিং গেম' -এ অংশ নিতে গেলে তাপ কাছে উপযুক্ত লাইসেন্স থাকতে হবে। কিন্তু সইফের কাছে তা ছিল না বলে অভিযোগ। এজন্য লাইসেন্স নিজের দেশ থেকে নিলেও তা গ্রাহ্য করে বুলগেরিয়া সরকার। কিন্তু সেই উপযুক্ত লাইসেন্স ছিল না সইফের কাছে। এবিষয়ে সইফের বিরুদ্ধে তদন্ত করতে চলেছে বলুগেরিয়া পুলিশ।












Click it and Unblock the Notifications