#MeToo :হেনস্থার শিকার হন নবাবপুত্র সইফও! ২৫ বছর আগের ঘটনায় ক্ষোভে ফুঁসছেন অভিনেতা

'মিটু মুভমেন্ট ' নিয়ে রীতিমত সরগরম বলিউড। একাধিক অভিনেতার নাম থেকে প্রোডিউসারের নাম প্রকাশ্যে আসায় অনেকেই অস্বস্তিতে পড়ে গিয়েছেন।

'মিটু মুভমেন্ট ' নিয়ে রীতিমত সরগরম বলিউড। একাধিক অভিনেতার নাম থেকে প্রোডিউসারের নাম প্রকাশ্যে আসায় অনেকেই অস্বস্তিতে পড়ে গিয়েছেন। অভিযোগ পাল্টা অভিযোগে যখন তোলপাড় বলিউড , সেই সময়ে মুখ খুললেন নবাব পুত্র সইফ আলি খান।

হেনস্থার শিকার হন নবাবপুত্র সইফও! ২৫ বছর আগের কথা তুলে ধরলেন অভিনেতা


সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন, 'আমিও হেনস্থার শিকার হয়েছি কাজের জায়গায়।২৫ বছর আগে সেই ঘটনা ঘটে আর আমার রাগ এখনও রয়েছে। অনেকেই অপরের সমস্যার কথা বুঝতে পারেন না। অন্যের যন্ত্রণা বোঝাটা কঠিন। আমি এবিষয়ে বেশি কিছু বলতে চাইনা। তবে আমার আজও রাগ হয়। ...আমাদের এখন মহিলাদের দিকটা দেখা উচিত। ' পাশাপাশি সইফ বলেন, যা এখন হচ্ছে সেটা ঠিক হচ্ছে, মহিলাদের এভাবে এগিয়ে এসে মুখ খোলাটা উচিত। যারা মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করেছে, তাদের শাস্তি পাওয়া উচিত।

উল্লেখ্য, সইফের ছবি 'হামশকলস' এর পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। তবে সে নিয়ে কথা বলতে গিয়ে সইফ জানান, এমন কিছু হয়েছে কি না তিনি মনে করতে পারছেন না। তবে যে পরিবেশে মহিলাদের ছোট করা হয় , সেই পরিবেশে তিনি থাকতে চাননা বলে জানিয়েছেন সইফ আলি খান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+