Saif Ali Khan: 'ভাইরা হ্যাপি বার্থ ডে', সইফকে জন্মদিনের শুভেচ্ছায় বড় চমক জুনিয়ার এনটিআরের

আজ জন্মদিন ছোটে নবাবের। নয় নয় করে অনেটা বয়স পেরিয়ে এসেছেন তিনি। ৫৩ বছর বয়সেও একের পর এক চরিত্রে অভিনয় করে চমক ধরাচ্ছেন নবাব পুত্র। জন্মদিনটা খুূব একটা ধুমধাম করে উদযাপন করতে চান না নবাব। পরিবার পরিজনদের নিয়েই ছোট করে পালন করে থাকেন।

সকাল থেকেই অসংখ্য অনুরাগী তাঁকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে এবারে জন্মদিনের সেরা উপহারটা দিয়েছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। তাঁদের আপকামিং মেগা বাজেটের ছবি দেবারায় সইফের ফার্স্ট লুক শেয়ার করেছেন জুনিয়র এনটিআর। আর নীচে লিখেছেন, 'হ্যাপি বার্থ ডে ভাইরা'।

Saif Ali Khan

দক্ষিণ ভারতের মেগা বাজেটের ছবি হতে চলেছে দেবারা। তাতে জুনিয়র এনটিআর, সইফ আলি খানকে একসঙ্গে দেখা যােব। অন্যদিকে জাহ্নবী কাপুরকে দেখা যাবে নায়িকার ভূমিকায়। এখনও কাজ শেষ হয়নি দেবারার। শ্যুটিং থেকে ২ দিনের বিরতি নিয়ে জন্মদিন কাটাতে পরিবারের কাছে এসেছেন সইফ। জন্মদিন কাটিয়ে আবার তিনি ফিরে যাবেন শ্যুটিংয়ে।

এদিকে সইফের নতুন ছবির লুক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আদিপুরুষে রাবণের ভূমিকায় অভিনয় করেছিলেন সইফ আলি খান। তাতে তাঁর লুক নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নীল চোখের রাবণ কেন এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকে। তবে সইফের অভিনয় প্রশংসিত হয়েছিল ছবিটিতে।

তারপরে দীর্ঘদিন সইফকে দেখা যায়নি। আবার ফিরছেন তিনি। তবে এবার মেগা প্রজেক্টে এবং দক্ষিণ ভারতীয় ছবিতে। দেবারায় তাঁর চরিত্রের নাম ভাইরা। হায়দরাবাদে চলছে ছবিটির শ্যুটিং। ২০২৪-র এপ্রিলে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+