২০১৯ -এর স্বাধীনতা দিবসে 'তু দেশ মেরা' গানের মাধ্যমে পুলওয়ামার শহিদ স্মরণে শাহরুখ-অমিতাভরা

পুলওয়ামার শহিদদের স্মৃতিতে 'তু দেশ মেরা' গান

৭৩ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গোটা দেশে সাজো সাজো রব। তবে স্বাধীনতার এই আনন্দ উৎসবের মধ্যেই এই বছরে প্রতিটি ভারতীয়ের মনেই বার বার উঠে আসছে ২০১৯ সালের শুরুতে কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ হামলার স্মৃতি। যে নারকীয় জঙ্গি হামলায় মৃত্যু হয় ৪৩ জন ভারতীয় জওয়ানের। সেই শহিদ জওয়ানদের স্মৃতিতেই এবার স্বাধীনতা দিবসের দিন প্রকাশিত হচ্ছে 'তু দেশ মেরা' গানটি।

২০১৯ -এর স্বাধীনতা দিবসে তু দেশ মেরা গানের হাত ধরে শহিদ স্মরণে শাহরুখ-অমিতাভরা

'তু দেশ মেরা' গানটিতে কণ্ঠ দিয়েছেন শাহরুখ খান থেকে অমিতাভ বচ্চন। বলিউডের নামী , দামী ১৪ জন শিল্পী এই গানে কণ্ঠ দিয়েছেন। এঁদের মধ্যে রয়েছেন শাহরুখ খান, ঐশ্বর্য রাই, রণবীর কাপুর, অমিতাভ বচ্চনের মতো তারকারা। কণ্ঠ দিয়েছেন আলিয়া ভাট, টাইগার স্রফ, দীপিকা পাড়ুকোন সহ অনেকে। মূলত পুলওয়ামার শহিদদের প্রতি দেশের শ্রদ্ধাজ্ঞাপন করতেই বলিউড এই উদ্যোগ নিয়েছে।

প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারির এক অভিশপ্ত দুপুরে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন এদেশের ৪৩ জন বীর সিআরপিএফ জওয়ান। যার জবাবে ভারত ২৬ ফেব্রুয়ারির রাতে বালাকোটে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় যুদ্ধবিমান হানায়। দেশের স্বাদীনতা দিবসের প্রাক্কালে সেই স্মৃতি প্রতিটি ভারতবাসীর মনে উজ্জ্বল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+