'সাহেব বিবি গ্যাংস্টার ৩'-এর নয়া পোস্টারে লাস্যময়ী মাহি! দেখুন ভিডিও

ফের একবার 'কিলার' লুক নিয়ে নতুন অবতারে আসছেন বলিউডের 'খলনায়ক' সঞ্জয় দত্ত। পরিচালক তিঘমাংশু ধুলিয়ার 'সাহেব বিবি গ্যাংস্টার ৩ ' ছবি তাঁর ভূমিকা নিয়ে ইতিমধ্যেই আলোচনা জোরকদমে চলছে বলিউডে।

ফের একবার 'কিলার' লুক নিয়ে নতুন অবতারে আসছেন বলিউডের 'খলনায়ক' সঞ্জয় দত্ত। পরিচালক তিঘমাংশু ধুলিয়ার 'সাহেব বিবি গ্যাংস্টার ৩ ' ছবি তাঁর ভূমিকা নিয়ে ইতিমধ্যেই আলোচনা জোরকদমে চলছে বলিউডে। ছবির ট্রেলার মুক্তি পেতেই সেই আলোচনা আরও উস্কে যায়। এবার মুক্তি পেল ছবির পোস্টার ভিডিও। যে ভিডিও-তে দেখা যাচ্ছে ছবির 'বিবি' মাহি গিলকে ।

সাহেব বিবি গ্যাংস্টার ৩-এর নয়া পোস্টারে লাস্যময়ী মাহি! দেখুন ভিডিও

'সাহেব বিবি গ্যাংস্টার' সিরিজের তৃতীয় ছবি ঘিরে চলচ্চিত্র প্রেমীদের মধ্যে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ। এই সিরিজে জিমি শেরগিল, মাহি গিলরা আগেও ছিলেন। তবে এক একটি পর্বের ছবিতে এক একজন তুখোর অভিনেতা এই সিরিজের চমক হয়ে উঠেছেন। এর আগে, ইরফান খানকে দেখা গিয়েছে 'সাহেব বিবি গ্যাংস্টার' সিরিজের ছবিতে। তৃতীয় পর্বের ছবিতে চমক সঞ্জয় দত্ত। এদিকে, সদ্য মুক্তি পেয়েছে ছবির নতুন পোস্টার ভিডিও। যেখানে লাস্যময়ী রূপে দেখা গেল অভিনেত্রী মাহি গিলকে।

ছবির অন্যতম চমক চিত্রাঙ্গদা সিং। তিনিও এই সিরিজের ছবিতে প্রথমবার অভিনয় করছেন। একঝাঁক নামী দামী তারকার সমন্বয়ে ছবি কেমন হয় সেদিকে নজর বলিউডের। আপাতত ছবির ট্রেলার আর পোস্টার ভিডিও মাতোয়ারা করে রেখেছে বলিউডকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+