‘বচপন কা পেয়ার’ খ্যাত সহদেব! জ্ঞান ফিরেছে, আপাতত ভয়ের কারণ নেই জানালেন চিকিৎসকরা

পথ দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট

ছত্তিশগড়ের সহদেব ডিরডো যিনি 'বচপন কা পেয়ার’ গান গেয়ে খ্যাত। পথ দুর্ঘটনায় মাথায় গুরুতর চোট পান তিনি। জানা গিয়েছে, অনেক ক্ষণ অজ্ঞান থাকার পরে জ্ঞান ফিরেছে সহদেবের। আপাতত এখন ভয়ের কোনও কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

বাদশার গাওয়া গান 'বচপন কা পেয়ার'। ছত্তিশগড়ের সহদেব ডিরডো সোশ্যাল মিডিয়ায় গানটি গেয়ে ভাইরাল হয়েছিলেন। অনেকেই গানটি নিয়ে রিল ভিডিও বানিয়েছিলেন। শেষে সহদেবকে নিয়ে গানটির রিমিক্স তৈরী করে খোদ বাদশা। সম্প্রতি সেই সহদেবের নাম শিরোনামে উঠে এসেছে।

পথ দুর্ঘটনা

পথ দুর্ঘটনা

মঙ্গলবার ছত্তিশগড়ে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন এই এই খুদে। বয়স ১২ বছর। তাঁকে গুরুতর আহত হয়ে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। বাদশার কাছে সেই খুদের পথ দুর্ঘটনার কথা পৌঁছেছ। এরপরেই সহদেবকে হাসপাতালে দেখতে যাবার সিদ্ধান্ত নিয়েছেন বাদশা।

আচমকাই বাইক থেকে ছিটকে পরে

আচমকাই বাইক থেকে ছিটকে পরে

জানা গিয়েছে, গতকাল মোটরবাইকের দুর্ঘটনার সম্মুখীন হয়েছে ১২ বছরের সহদেব। বাবার সাথে বাইকে চেপে বাড়ি যাচ্ছিলো সে। পথে ছত্তিশগড়ের সুকমা জেলায় দুর্ঘটনাটি ঘটেছে। আচমকাই বাইক থেকে ছিটকে পরে গিয়েছিল সহদেব। যার ফলে মাথায় গুরুতর ছোট পেয়েছে সে। সুকমা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে কী জানা গিয়েছে

হাসপাতাল সূত্রে কী জানা গিয়েছে

হাসপাতাল মারফত জানা গিয়েছে, অনেকক্ষন অজ্ঞান থাকার পরে জ্ঞান ফিরেছে সহদেবের। আপাতত ভয়ের কারণ। তবে পর্যবেক্ষণের জন্য হাসপাতালেই আছে সে। সহদেবের অনুগামী থেকে নেটিজেনরা সকলেই তার দ্রুত সুস্থ হয়ে ওঠার যে অন্য প্রার্থনা করছে।

 বাদশা সেখানে উপস্থিত হন

বাদশা সেখানে উপস্থিত হন

জেলা হাসপাতালে চলে তাঁর প্রাথমিক চিকিৎসা। তারপর জগদলপুর মেডিক‍্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাঁকে। খবরটি পেয়ে বাদশা পরিবারের সাথে যোগাযোগ করেছিলেন। মঙ্গলবার রাতেই বাদশা একটি টুইটে লেখেন, 'সহদেবের বন্ধু ও পরিবারের সাথে যোগাযোগ করেছি। এখনও অজ্ঞান রয়েছে, হাসপালের দিকেই যাচ্ছে ওরা। আমি সহদেবের পাশে আছি, আপনারাও প্রার্থনা করুন'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+