খাতায় কলমে একসঙ্গে নতুন ইনিংস শুরু জাহির-সাগরিকার, দেখুন বিয়ের নজরকাড়া ছবি
সাগরিকাকে নিয়ে বুধবারই জাহির সেরে ফেললেন বিয়ের রেজিস্ট্রির পর্ব। দেখে নেওয়া যাক সেই ছবি।
শুভ কাজটা সকাল সকালই সেরে ফেললেন ক্রিকেটার জাহির খান ও 'চক দে গার্ল' সাগরিকা ঘাটে। খাতায় কলমে তাঁর নতুন ইনিংস এবার রেজিস্টার করে ফেললেন জাহির খান। সাগরিকাকে নিয়ে বুধবারই তিনি সেরে ফেললেন বিয়ের রেজিস্ট্রির পর্ব। দেখে নেওয়া যাক সেই ছবি।

দুজনের একসঙ্গের ছবি
জাহির খানের প্রসপোর্ট বিজনেস স্টুডিও-র মার্কেটিং হেড অঞ্জনা শর্মা নতুন দম্পতির কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেখান থেকেই ছবি ভাইরাল হতে শুরু করে।

ম্যাড ব্রাইড
সাগরিকা ঘাটে তাঁর কনের সাজের জন্য যন তৈরি হচ্ছিলেন, সেই সময়কার ছবি তাঁর এক বান্ধবী পোস্ট করেন সোশ্যআল মিডিয়ায়। তাতে লেখা ছিলি 'ম্যাগ ব্রাইড ইজ হিয়ার'। গতকালই এই ছবি প্রকাশিত হয়েছে।

আমন্ত্রিত নেহরা
ভারতীয় ক্রিকেটের একসময়কার সতীর্থ বিয়েতে হাজির আরেক সতীর্থ। জাহির খানের কোর্ট ম্যারেজের অনুষ্ঠানে আজ হাজির ছিলেন সস্ত্রীক আশিস নেহরা।

পার্টি এখনও বাকি আছে!
'চাক দে' গার্ল সাগরিকা ঘাটের সঙ্গে ২৩ তারিখ বিয়ের রেজিস্ট্রি সেরে ফেললেও , জাহির খান ও সাগরিকা ঘাটের বিয়ের রিসেপশন এর আমন্ত্রণ রয়েছে ২৭ নভেম্বর। সেরকমই বলছে বিয়ের কার্ড।

জাহির সাগরিকার এনগেজমেন্ট
এর আগে জাহির খান ও সাগরিকার ঘাটের এনগেজমেন্ট পর্ব চলে মুম্বইতে। সেখানের এক আলাশান হোটেলে এমগেজমেন্ট পার্টিতে হাজির ছিলেন ক্রিকেট তারকারা। বাদ যাননি নামী বলি সেলেবরাও।












Click it and Unblock the Notifications