৫০ কোটির ক্লাবে 'সচিন আ বিলিয়ন ড্রিমস', অভিনয়ের জগতে এলে কী ধুম মাচাতেন মাস্টার ব্লাস্টার

এই বয়সে ফের হাফ সেঞ্চুরি, কোথায় খেললেন সচিন। আর কাদের বিরুদ্ধেই বা করলেন। জানতে চান । জানতে চান বক্স অফিসে বিলিয়ন ড্রিমসের কালেকশন।

হাফ সেঞ্চুরিটা করেই ফেললেন মাস্টারব্লাস্টার। কী ভাবছেন, সচিন আবার কোথায় ব্যাট ধরলেন। না না সচিন ব্যাট ধরেননি। সচিনের বায়োপিক সচিন এ বিলিয়ন ড্রিমস ইতিমধ্যেই ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছ। বাহুবলী-র জমানায় যখন হাই প্রোফাইল প্রোকাডশন হাউসের বিগ বাজেট ছবিরা থই পাচ্ছে না। তখনও সচিন স্বমহিমায়। বাইশ গজের ক্যারিশমা-র মত সিলভার স্ক্রিনেও কাঁপিয়ে দিচেছন মুম্বইকার।

৫০ কোটির ক্লাবে 'সচিন আ বিলিয়ন ড্রিমস', অভিনয়ের জগতে এলে কী ধুম মাচাতেন মাস্টার ব্লাস্টার

২৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছ সচিন এ বিলিয়ন ড্রিমস। সচিনের নিজস্ব সংগ্রহের বিভিন্ন ভিডিও রয়েছে এই বায়োপিকে। পাশাপাশি ছোট সচিনের ভূমিকায় মিখাইল গান্ধীর ভূমিকাও প্রশংসিত হচ্ছে। জেমস এরসকিনের নির্দেশনায় এই ছবি মানুষের মনকে ছুঁয়ে গেছে। গত দু'সপ্তাহে প্রতিদিন গড়ে এক কোটি টাকার ব্যবসা করেছে সচিনের ছবি।

৫০ কোটির ক্লাবে 'সচিন আ বিলিয়ন ড্রিমস', অভিনয়ের জগতে এলে কী ধুম মাচাতেন মাস্টার ব্লাস্টার

ক্রিকেটের মাঠে সচিনের একশোর একশো রয়েছে। যা কোনও দিনও হওয়া সম্ভব বলে ভাবাও যেত না। ঠিক তেমনিই সচিনের বায়োপিক বলিউডি ছবির থেকে একেবারেই অন্যভাবে তৈরি হয়েও বক্স অফিসে এভাবে কামাল করবেন সেটাও ভাবেননি অনেকেই। ডকু ফিচারের ভাবনাই ভারতীয় বাজারে এখনও সেভাবে গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে বিদেশি পরিচালকের পরিচালিত এই ছবি সাধারণ দর্শকদের মধ্যে এতটা প্রভাব ফেলবে নিঃসন্দেহে তা অভিনব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+