মহিলাদের শাড়ি পরা নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের মুখ খুললেন সব্যসাচী
ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় হাভার্ড ইন্ডিয়া কনফারেন্সে ভারতীয় মহিলাদের শাড়ি পরা নিয়ে যে মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতে এদিন ক্ষমা চেয়ে নিয়েছেন।
ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় হাভার্ড ইন্ডিয়া কনফারেন্সে ভারতীয় মহিলাদের শাড়ি পরা নিয়ে যে মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতে এদিন ক্ষমা চেয়ে নিয়েছেন। সব্যসাচীর মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার পরই এই পদক্ষেপ নেন দেশের অন্যতম এই নামী ফ্যাশন ডিজাইনার।

এর আগে, শনিবার হাভার্ড বিশ্ববিদ্যালয়ের ভারতীয় পড়ুয়াদের এক সভায় বক্তব্য রাখেন সব্যসাচী। সেখানে ভারতীয় মহিলাদের শাড়ি পরা প্রসঙ্গে কথা বলতে গিয়ে, সব্যসাচী বলেন, ' যদি তোমরা বল যে শাড়ি পড়তে জানো নায়, তাহলে আমি বলব তোমাদের নিয়ে লজ্জা হয়। এটা আমাদের সংস্কৃ়তির একটি অঙ্গ...'। আর এই মন্তব্য নিয়েই কলকাতার এই বাঙালি ডিজাইনারকে সোশ্যাল মিডিয়ায় প্রবল সমালোচনার মুখে পড়তে হয়। তাঁর বিরুদ্ধে পুরুষতান্ত্রিক মনোভাব রাখার অভিযোগ ওঠে। আর সেই বিতর্ক ঠেকাতে এবার সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চাইলেন সব্যসাচী।
A post shared by Sabyasachi Mukherjee (@sabyasachiofficial) on
A post shared by Sabyasachi Mukherjee (@sabyasachiofficial) on
A post shared by Sabyasachi Mukherjee (@sabyasachiofficial) on
ইনস্টাগ্রামে সব্যসাচী একটি চিঠি প্রকাশ করে তাতে ক্ষমা চেয়ে নিয়েছেন, তিনি জানিয়েছেন ,তিনি তাঁর মন্তব্য নিয়ে ক্ষমাপ্রার্থী। হাভার্ডে বক্তব্য রাখার সময়ে,তাঁকে মহিলাদের শাড়ি পরা সংক্রান্ত ট্যাবু নিয়ে প্রশ্ন করা হয়। আর তার প্রেক্ষিতেই সব্যসাচী ওই মন্তব্যটি করেন বলে দাবি করেছেন তিনি। তিন পাতার চিঠিতে সব্যসাচী দাবি করেছেন, তিনি মহিলাদের সম্মান করেন আর এই ভালোবাসা সম্মান তিনি ধরে রাখবেন।












Click it and Unblock the Notifications