সারেগামাপা-র নোবেলকে নিয়ে এই সুসংবাদটি কি শুনেছেন! নয়া চমক পদ্মাপারের গায়কের
বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা-র হাত ধরে রাতারাতি শিরোনামে উঠে আসেন বাংলাদেশী গায়ক নোবন। শো-য়ে তাঁর গানের জাদুতে মাতোয়ারা হয়েছেন বহু দর্শক।
বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপা-র হাত ধরে রাতারাতি শিরোনামে উঠে আসেন বাংলাদেশী গায়ক নোবন। শো-য়ে তাঁর গানের জাদুতে মাতোয়ারা হয়েছেন বহু দর্শক। সারেগামাপা-র মঞ্চ মাত করার পর এবার বাংলা ফিল্মের জগতে পা রাখছেন নোবেল। তবে না! অভিনয় নয়, গায়ক হিসাবেই পাওয়া যাবে এই গায়ককে।

এবার অনুপম রায়ের সুরে ধরা দিতে চলেছেন বাংলাদেশর নোবেল। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'ভিঞ্চি দা' ছবিতে এবার প্ল্যে ব্যাক করতে চলেছেন নোবেল। অনুপম রায়ের সুরেই শুধু নয়, নোবেলের গানটিরক গীতিকারও অনুপমই। উল্লেখ্য়, সারেগামাপা-এর সেট-এ নোবেলের সঙ্গে দেখা হয় অনুপম রায়ের।

এরপরবর্তী পর্যায়ে নোবেলের সঙ্গে কথাও হয় অনুপমের। পাশাপাশি ইউটিউবে নোবেলের গান শুনেও অনুপমের ভালো লাগে। এরপরই 'তোমার মনের ভেতর' গানটির জন্য নোবেলকে বেছে নেন অনুপম। মূলত রক ভার্সানের গানে ই নোবলের কণ্ঠ প্রথমবার তুলে ধরবে টলিউড।












Click it and Unblock the Notifications