Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Rupankar Bagchi: পোস্ট অফিসে তুমুল চিৎকার-গালিগালাজ, সঙ্গীতশিল্পীকে টানতে টানতে নিয়ে গেলেন স্ত্রী

বেলগাছিয়ায় পোস্ট অফিসে সঙ্গীত শিল্পী রূপঙ্কর বাগচির কাণ্ডকারখানায় চক্ষু চড়কগাছ কর্মীদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। তাতে দেখা গিয়েছে সঙ্গীত শিল্পী অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছেন পোস্ট অফিসের কর্মীদের।

সোশ্যাল মিডিয়ায় পোস্টে জানা গিয়েছে শিল্পীর স্ত্রী নাকি সেলিব্রিটি হওয়ার সুবাদে সুবিধা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। েবলগাছিয়া পোস্ট অফিসের কর্মী দেবারতি নামে একজন সোশ্যাল মিডিয়া পোস্টে রূপঙ্কর বাগচি এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে একাদিক অভিযোগ করেছেন।

Rupankar Bagchi

রূপঙ্কর বাগচি নাকি আধারের কাজ করালে পোস্ট অফিসে গিয়েছিলেন স্ত্রীকে নিয়ে। রূপঙ্কর বাগচির স্ত্রী নাকি নিজেকে রাজ্য মহিলা সুরক্ষা দফতরের কর্মী বলে জানান। এবং কোনও রকম লাইন না দিেয়ই তক্ষুনি তাঁর কাজ করে দিতে বলেন। কিন্তু দায়িত্বে থাকা কর্মী জানিয়েছিলেন যে লাইন অনুযায়ী কাজ হচ্ছে। যাঁরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাঁদের আগে কাজ করা হবে। তাতে নাকি ক্ষিপ্ত হয়ে ওঠেন শিল্পীর স্ত্রী। এবং নিজেকে প্রভাবশালী শিল্পীর স্ত্রী দাবি করে দুপুর দেড়টায় আসবেন বলে জানান।

কিন্তু তাতেও দেরি হওয়ায় রূপঙ্কর বাগচি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। কর্তব্যরত সরকারি কর্মীকে অকথ্যভাষায় গালিগালিজ করতে থাকেন শিল্পী। বাকি সরকারি কর্মীরা তাঁদের বিরত করতে এগিয়ে আসেন তারপরেই শিল্পীর স্ত্রী তাঁকে জোর করে টানতে টানতে সেখান থেকে নিয়ে যান।

ইতিমধ্যেই গায়কের সেই ভিডিও সোশ্যাল মিিডয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। তারপরেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ট্রোলিংও শুরু হয়ে গিয়েছে। কীভাবে এই ভাবে একজন শিল্পী আচরণ করতে পারেন। এই নিয়ো তোলপাড় হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+