টালিগঞ্জে এবার থাবা বসাল মিটু, পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীনতার অভিযোগ রূপাঞ্জনার
টালিগঞ্জে এবার থাবা বসাল মিটু, পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে অশালীনতার অভিযোগ রূপাঞ্জনার
বলিউডের পর এবার টালিগঞ্জেও প্রকাশ্যে এলো মিটু অভিযোগ। পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে মিটু অভিযোগ করলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। অভিনেত্রী অভিযোগ করেছেন ইএম বাইপাসের ধারে অরিন্দম শীল তাঁকে অফিসে ডেকেছিলেন স্ক্রিপ্ট পড়ে শোনাবেন বলে। সেখানে তাঁকে ডেকে অশালীন আচরণ করেন পরিচালক। এমকী অত্যন্ত আপত্তিকর ইঙ্গিতও করেছিলেন পরিচালক।

রূপাঞ্জনা জানিয়েছেন ভূমিকন্যা সিরিয়ালের জন্য তাঁকে স্ক্রিপ্ট শুনতে ডেকেছিলেন পরিচালক। বিকেল পাঁচটায় আসতে বলা হয়েছিল ইএম বাইপাসের অফিসে। সেসময় অফিসে প্রোডাকশনের ছেলে ছাড়া আর কেউ ছিল না। অরিন্দম শীলের আচরণ স্বাভাবিক ছিল না বলে অভিযোগ করেছেন রূপাঞ্জনা। তাঁর সঙ্গে অশালীন আচরণ করতে শুরু করেন। রূপাঞ্জনা স্ক্রিপ্টের কথা মনে করিয়ে দিতে অরিন্দম শীল সেটা বোঝাতে শুরু করেন।
এরই মধ্যে অরিন্দম শীলের স্ত্রী সেখানে উপস্থিত হলে পুরোটাই বদলে যান পরিচালক। অভিযোগ রূপাঞ্জনার। এতোদিন তিনি এই নিয়ে অভিযোগ করেননি কারণ ভূমিকন্যা েয চ্যানেলে দেখানো হয় সেই চ্যানেলের সঙ্গে চুক্তিবদ্ধ ছিলেন। কিন্তু আরও এক অভিনেত্রীর সঙ্গে একই আচরণ করায় আর চুপ করে থাকতে পারেননি, এই নিয়ে মুখ খুলেছেন।
যদিও রূপাঞ্জনার সব অভিযোগ অস্বীকার করেছেন পরিচালক অরিন্দম শীল। পরিচালক পাল্টা দাবি করেছেন, পলিটিকাল স্টান্ট করছেন রূপাঞ্জনা। হঠাৎ করে কেন এরকম করছেন অভিনেত্রী সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। অরিন্দম শীল দাবি করেছেন যেদিনের কথা রূপাঞ্জনা বলছেন সেদিন পরে তাঁকে এসএমএস করেছিলেন অভিনেত্রী। রূপাঞ্জনা মিথ্যে কথা বলছেন বলে দাবি করেছেন পরিচালক অরিন্দম শীল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications