'বাহুবলী' ছবিতে তাঁদের জুটির অভিনয় নিয়ে রীতিমত মজে ছিলেন দর্শকরা। দুই তারকা একসঙ্গে অনস্ক্রিন হতেই তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে যায়। অনেকেই বলতে থাকেন প্রভাসের সঙ্গে প্রেম করছেন অনুষ্কা। এরপর 'বাহুবলী' পরিচালক রাজামৌলির ছেলের বিয়েতেও দুই তারকাকে একসঙ্গে দেখতে পাওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়।
এবার শোনা যাচ্ছে, অনুষ্কাকে সঙ্গে নিয়ে বিদেশ পাড়ি দিতে চলেছেন 'বাহুবলী' স্টার প্রভাস। আগামী ২ মার্চ তাঁরা রওনা হচ্ছেন। তবে কোনও ব্য়ক্তিগত সফর নয়। শোনা যাচ্ছে তাঁদের অভিনীত ছবি 'মির্চি'র শো রয়েছে জাপান ফিল্ম ফেস্টিভালে। আর তার জন্যই জাপানে উড়ে যাচ্ছেন প্রভাস ও অনুষ্কা। বহুবার প্রভাস ও অনুষ্কা দুজনেই তাঁদের প্রেম নিয়ে গুঞ্জন নস্যাৎ করেছেন। বহুবারই তাঁরা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁরা মোটেও প্রেমের সম্পর্কে জড়িত নন।
তবে 'বাহুবলী' সহ একাধিক ফিল্মে প্রভাস -অনুষ্কা জুটি নিয়ে রীতিমত উচ্ছসিত ছিল দর্শকরা। অনেকেই এই জুটির রসায়নকে নিয়ে একাধিকবার কৌতূহল দেখিয়েছেন। উল্লেখ্য, 'বাহুবলী'র পর এবার 'সাহো'ছবিতে এক নতুন অবতারে নিজেকে তুলে ধরতে চলেচেন প্রভাস। সেদিকে তাকিয়ে তাঁর ভক্তরা।
Telugu celebrities Prabhas and Anushka Shetty will be soon heading to Japan but for work commitments. The rumoured couple will be flying out in order to attend their film 'Mirchi's' screening on March 2. The news of their Japan trip has yet again fuelled rumours about their relationship and many are speculating that the 'Baahubali' stars are actually in love.