মালাইকার সঙ্গে খোলখুলি খোশ মেজাজে অর্জুন! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বলিউড

সলমনের সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ক বহুদিন ধরে তলানিতে ঠেকেছে। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, এই ঘটনার মূল কারণ, সলমনের ভাই আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক।

সলমনের সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ক বহুদিন ধরে তলানিতে ঠেকেছে। ইন্ডাস্ট্রি সূত্রের খবর, এই ঘটনার মূল কারণ, সলমনের ভাই আরবাজের প্রাক্তন স্ত্রী মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক। এই সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই কানাঘুষো শোনা গিয়েছিল। তবে এনিয়ে কোনও দিনই মুখ খোলেননি অর্জুন বা মালাইকা। উপরন্তু তাঁরা বহুবার তাঁদের সম্পর্কের কথা ধামাচাপা দিতে চেয়েছেন বলেও মত অনেকের।

মালাইকার সঙ্গে খোলখুলি খোশ মেজাজে অর্জুন! ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বলিউড

এবার এক ফ্যাশন শো-তে একসঙ্গে পাশাপাশি বসে খোশ মেজাজে সময় কাটাতে দেখা গেল অর্জুন কাপুর ও মালাইকা অরোরাকে। অর্জুনের সঙ্গে এদিন ছিলেন তাঁর বোন জাহ্নবী ও খুশি কাপুর। আর অর্জুনের আর এক পাশে বসে ছিলেন মালাইকা অরোরা। এক সময় শোনা গিয়েছিল, মালাইকার সঙ্গে অর্জুনের সম্পর্ক ঘিরেই আরবাজের সঙ্গে নাকি বিচ্ছেদের রাস্তায় যান মালাইকা। যে বিষয়টি নিয়ে অর্জুনের ওপর ব্যপক ক্ষুব্ধ হন সলমন। অর্জুনকে নিয়ে অস্বস্তিতে পড়েন তাঁর বাাব বনি কাপুরও। কিন্তু সেসমস্ত পর্ব এখন ইতিহাস। আরবাজ খান বিবাহ বিচ্ছেদ পরবর্তী সময়ে তাঁর নতুন গার্লফ্রেন্ডকে নিয়ে নতুন পথে এগিয়ে যাচ্ছেন। আর ঠিক সেই সময়ে অর্জুন কাপুরের সঙ্গে খোশ মেজাজে দেখা গেল মালাইকাকে। দুজনের একসঙ্গের ভিডিও ঘিরে তোলপাড় বলিউডের আনাচ কানাচ।

#malaikaarorakhan #arjunkapoor and #jhanvikapoor for @kunalrawaldstress @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

সকলকে অবাক করে দিয়ে ল্যাকমে ফ্যাশন উইকের অনুষ্ঠানে কুণাল রাওয়ালের শোতে দেখা যায় অর্জুন কাপুর মালাইকাকে। মিডিয়ার ফ্ল্যাশবাল্বের ঝলকানির সামনে দু'জনেই ছিলেন বেশ সাবলীল। অনেকেই মনে করছেন অরবাজ যখন নতুনভাবে জীবন গড়তে তলেছেন, ঠিক তখনই অর্জুনের সঙ্গে এভাবে মালাইকার জনসমক্ষে আসা বেশ তাৎপর্যপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+