টলি ইন্ডাস্ট্রিতে আরও এক রাজ-শুভশ্রী কাহিনি, সম্পর্ক কি ভাঙল সৃজিত ও ঋতাভরীর
রাজ -শুভশ্রীর ঘটনার পর টলিউড ইন্টাস্ট্রিতে এই মুহূর্তে গুঞ্জন আরেকটি সম্পর্ক নিয়ে, তা হল ঋতাভরী চক্রবর্তী ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
রাজ -শুভশ্রীর ঘটনার পর টলিউড ইন্টাস্ট্রিতে এই মুহূর্তে গুঞ্জন আরেকটি সম্পর্ক নিয়ে, তা হল ঋতাভরী চক্রবর্তী ও পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তাঁরা যে ঘনিষ্ট বন্ধু সেকথা অনেকের কাছে সৃজিত মেনে নিয়েছেন বলে খবর। খবর আরও ছিল, যে সৃজিতের পরবর্তী ছবিতে অভিনয় করতে দেখা যাবে ঋতাভরীকে। তবে, এখন জানা যাচ্ছে সৃজিতের পরবর্তী ছবি 'উমা'-তে ঋতাভরীরর জায়গা অভিনয় করবেন সায়ন্তিকা। ফলে, ঋতাভরী-সৃজিতের সম্পর্ক কি কোনও নেতিবাচক দিকে মোড় নিল কী না , তা নিয়ে এখন জোর শোরগোল টলি পাড়ায়।

'অটোগ্রাফ' থেকে শুরু করে 'বেগম জান' , পরিচালক হিসাবে সৃজিত মুখোপাধ্যায়ের সিনেমা জগতের সফর একের পর এক মাইলস্টোন যোগ হয়েছে। তবে 'জুলফিকার' ও ' বেগম জান'-এ সৃজিত সেরকম সাফল্য এর মুখ না দেখলেও , সৃজিতর পরবর্তী ছবির দিকে তাকিয়ে রয়েছেন চলচ্চিত্র প্রেমীরা।

সৃজিতের পরবর্তী ছবি 'উমা'তে অভিনয় করতে দেখা যাবে টলিউড ডিভা সায়ন্তিকাকে। ছবিতে যীশু সেনগুপ্তের স্ত্রীয়ের ভূমিকায় অভিনয় করবেন তিনি। এক প্রথম সারির বাংলা দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী এই ছবিতে প্রথমবারের জন্য দেখা যাবে যীশু সেনগুপ্তর মেয়ে সারা সেনগুপ্তকে।
ইতিমধ্যেই ছবির শ্যুটিং -এর খানিকটা অংশের কাজ হয়ে গিয়েছে সুইটজারল্যান্ডে। তবে ঋতাভরীকে কেন ছবি থেকে সরিয়ে সায়ন্তিকাকে নেওয়া হল , তা নিয়ে জোর জল্পনা টলিউডে। ঋতাভরী ছাড়াও এর আগে স্বস্তিকা মুখোপাধ্যায় সহ বেশ কিছু অভিনেত্রীর সঙ্গে নাম ডড়ায় সৃজিতের।












Click it and Unblock the Notifications