‘‌কিশমিশ নয়, লোভ সামলাতে না পেরে এই খাবারটা খেয়েই ফেললেন রূক্মিণী, দেখুন ভিডিও

‘‌কিশমিশ নয়, লোভ সামলাতে না পেরে এই খাবারটা খেয়েই ফেললেন রূক্মিণী, দেখুন ভিডিও

গ্ল্যামার ওয়ার্ল্ডের ফাঁদে পড়ে ও নিজেদের শরীরকে ফিট রাখতে অনেকসময়ই নিজেদের প্রিয় খাবার ত্যাগ করতে বাধ্য হন। বিশেষ করে জাঙ্ক ও স্ট্রিট ফুড একেবারেই তালিকার বাইরে চলে যায়। তাই ইচ্ছা থাকলেও সেই সব খাবার খাওয়ার উপায় থাকে না। স্ট্রিট ফুডের মধ্যে ফুচকা সাধারণ থেকে টলিউড তারকা সকলেরই প্রিয়। কিন্তু ওই যে জনপ্রিয়তা বেড়ে গেলে রাস্তায় সকলের সঙ্গে দাঁড়িয়ে ফুচকা খাওয়া যায় না। কিন্তু রুক্মিণী তাঁর স্টারডমকে উপেক্ষা করে মজা করে ফুচকা খেলেন।

‘‌কিশমিশ নয়, লোভ সামলাতে না পেরে এই খাবারটা খেয়েই ফেললেন রূক্মিণী, দেখুন ভিডিও

বর্তমানে রূক্মিণী ও দেব তাঁদের আসন্ন সিনেমা '‌কিশমিশ'‌-এর প্রচার নিয়ে খুব ব্যস্ত রয়েছেন। একাধিক অনুষ্ঠান, রিয়্যালিটি শো, শপিং মলে চলছে এই সিনেমার প্রচারের কাজ। স্বাভাবিকভাবেই খুব ব্যস্ত রয়েছেন রূক্মিণী। আর এই কাজের ফাঁকেই তাঁর ফুচকা খাওয়ার ইচ্ছা জাগা কোনও অস্বাভাবিকতা নয়।

যেমন ভাবা তেমন কাজ। কিশমিশ সিনেমার প্রচারের কাজ সেরে ফেরার পথে রাস্তাতেই গাড়ি থামিয়ে ফুচকার স্বাদ নিলেন রূক্মিণী। বুধবার সেই ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। ভিডিওতে তাঁকে বলতে শোনা গিয়েছে, '‌লং ডে ফর প্রমোশন, কিশমিশ নয় ফুচকা।'‌ গাড়িতে বসে থাকা রূক্মিণীকে শালপাতায় করে ফুচকা দেওয়া হচ্ছে। রূক্মিনীর পোশাক দেখে বোঝা যাচ্ছে তিনি দাদাগিরির সেট থেকে ফিরছেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদাগিরিতে খুব শীঘ্রই আসবে টিম কিশমিশ। সেই পর্ব তাড়াতাড়ি সম্প্রচারিত হবে। বলাই বাহুল্য দর্শকেরা সাক্ষী হবেন দেব ও রুক্মিণী মৈত্র সহ ছবির সঙ্গে যুক্ত বাকিদের নিয়ে দারুণ এক পর্বের। আর সেই ঝলক মিলেছে দেবের সোশ্যাল পেজে। এই মাসের শেষেই মুক্তি পাবে দেব ও রুক্মিণী অভিনীত এই ছবি।

ইতিমধ্যে প্রকাশ্যে আসা ছবির গানগুলি যথেষ্ট হিট। নেটিজেন থেকে তারকারা মেতেছেন '‌তুই বলব না তুমি'‌ গানের ট্রেন্ডে। এবার সেই ট্রেন্ডে দেবের সঙ্গে সামিল হলেন সৌরভ গঙ্গোপাধ্যায় সহ টিম 'দাদাগিরি'। প্রসঙ্গত, আগামী ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'কিশমিশ'। পর্দার টিনটিন-রোহিণী ওরফে দেব ও রুক্মিণী ম্যাজিক এবার কতটা সফল হয়, তা দেখার অপেক্ষায় দর্শকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+