সমীর ওয়াংখেড়ের জন্য ছিল ৮ কোটি, আছে প্রমাণ, মাদক কাণ্ডে চাঞ্চল্যকর দাবি প্রতক্ষ্যদর্শীর
সমীর ওয়াংখেড়ের জন্য ছিল ৮ কোটি, আছে প্রমাণ, মাদক কাণ্ডে চাঞ্চল্যকর দাবি প্রতক্ষ্যদর্শীর
মুম্বই মাদক কাণ্ডের প্রতক্ষ্যদর্শী প্রভাকর সইল জানিয়েছেন যে কেপি গোসাভির বিরুদ্ধে ঘুষ চাওয়ার প্রমাণ রয়েছে তাঁর কাছে। প্রসঙ্গত, অভিযুক্ত প্রাইভেট গোয়ান্দা কেপি গোসাভির সঙ্গে আরিয়ান খানের সেলফি ইতিমধ্যেই ভাইরাল। গোসাভি এই মামলার আর এক প্রতক্ষ্যদর্শী, যিনি এই মুহূর্তে পলাতক।

প্রভাকর সইল, যিনি নিজেকে কেপি গোসাভির ব্যক্তিগত দেহরক্ষী বলে দাবি করেছেন, তিনি অভিযোগে জানিয়েছেন যে গোসাভি ও স্যাম ডি’সুজা নামের এক ব্যক্তি আরিয়ান খানকে এই মামলা থেকে নিষ্পত্তি দেওয়ার জন্য ২৫ কোটি টাকা নিয়ে কথা বলছিলেন, যেটা সইল শুনে নিয়েছিল। সইল সাংবাদিক সম্মেলনে জানিয়েছে, 'তাঁরা আলোচনা করছিলেন যে ৮ কোটি টাকা এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের কাছে যাবে।’ শাহরুখ পুত্র আরিয়ান খান যুক্ত রয়েছে সেই মাদক মামলার তদন্ত করছেন সমীর ওয়াংখেড়ে।
প্রভাকর সইল জানিয়েছেন যে তিনি এই বিবৃতি কারোর চাপে পড়ে বা অর্থের জন্য দেননি এবং তাঁর সঙ্গে কোনও মন্ত্রীর যোগাযোগ নেই। প্রভাকর সইল বলেন, '৬ সেপ্টেম্বর আমার মেয়ের জন্মদিন ছিল, আমি গোসাভির থেকে পাঁচ হাজার টাকা বেতন হিসাবে পাই এবং এরপর ১৫ হাজার ও পরে তিন হাজার, এটা ছাড়া আমি আর কোনও টাকা নিইনি। আমি শুধুমাত্র সত্য ঘটনা সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আমি এই বিবৃতি কারোর চাপে পড়ে বা অর্থের জন্য করছি না। আমি সহর পুলিশ থানায় অভিযোগ দায়ের করেছি। গোসাভি আত্মসমর্পণ করলে, আমি আবার কথা বলব।’ সোমবার সইল দাবি করেছিলেন যে তিনি গোসাভিকে শাহরুখ খানের ম্যানেজারের সঙ্গে বৈঠক করতে দেখেছিলেন এবং প্রমোদতরীতে তল্লাশি অভিযানের পর ওয়াংখেড়ের উপস্থিতিতে তাঁকে ৯–১০ পাতার সাদা কাগজে সই করতে বলা হয়।
প্রভাকর সইল আরও জানিয়েছেন যে কেপি গোসাভির রহস্যজনক নিখোঁজের পর সমীর ওয়াংখেড়ে তাঁকে মেরে ফেলার হুমকিও দিয়েছেন। সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে ভিজিল্যান্স তদন্ত বসিয়েছে এনসিবি। গত ৩ অক্টোবর সমীর ওয়াংখেড়ের সঙ্গে কেপি গোসাভি ক্রুজে তল্লাশি অভিযানে গিয়েছেন এরকম একাধিক ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। ছবিগুলিতে দেখা গিয়েছে, সমীর ওয়াংখেড়ে ও কেপি গোসাভির সঙ্গে একটি ঘরের মধ্যে এই কেসের ধৃতরা রয়েছে। প্রসঙ্গত, গত ৩ অক্টোবর মুম্বইয়ে গোয়াগামী প্রমোদতরীতে হওয়া রেভ পার্টিতে তল্লাশি অভিযান চালিয়ে আরিয়ান খান সহ ছ’জনকে গ্রেফতার করে এনসিবি এবং উদ্ধার হয় একাধিক নিষিদ্ধ মাদক।












Click it and Unblock the Notifications