দীপিকাকে হুমকির পর পরিচালক বনশালীর মাথার দাম ঘোষণা হল, রক্ত দিয়ে স্বাক্ষরিত হল পিটিশন
মিরাটের রাজপুত সম্প্রদায়ের পক্ষ থেকে সঞ্জয়লীলা বনশালীর মাথার দাম ঘোষণা হয় ৫ কোটি টাকা।
'পদ্মাবতী' ছবি ঘিরে বিতর্ক ক্রমেই তাণ্ডবের চেহারা নিচ্ছে। রাজপুত কার্নি সেনা ছবির শ্যুটিং এর সময় থেকেই তুমুল বিক্ষোভ, ভাঙচুর, চালাতে থাকে। এরপর তাতেও 'পদ্মাবতী' -র মুক্তি না রোখায় দীপিকা পাড়ুকোনের নাক টাকার হুমকি দেয় কার্নি সেনা। তারপর একধাপ এগিয়ে ছবির পরিচালক সঞ্জয় লীলা বনশালীর মাথা দাম ঘোষণা করল মিরাটের রাজপুত সম্প্রদায়।

মিরাটের রাজপুত সম্প্রদায়ের পক্ষ থেকে সঞ্জয়লীলা বনশালীর মাথার দাম ঘোষণা হয় ৫ কোটি টাকা । এদিকে, সর্ব ব্রাক্ষণ মহাসভার তরফে র্কত দিয়ে সই করা পিটিশন পাঠানো হয়েএছ সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছে। তাঁদের একটাই দাবি, বন্ধ করতে হবে 'পদ্মাবতী' ছবির মুক্তি।
Sarv Brahmin Mahasabha members protest against #Padmavati in #Jaipur, give signatures with blood to be sent to the Central Board of Film Certification pic.twitter.com/pN9NwB4F9Y
— ANI (@ANI) November 16, 2017
এদিকে, ছবিটি এখনও তিনি দেখেননি বলে জানিয়েছেন সিবিএফসির প্রধান প্রসূন জোশি। এর আগে, কার্নি সেনা ও রাজপুত সম্প্রদায় ছাড়াও মেওয়ারের রাজ পরিবারের সদস্যরা ছবিটির মুক্তি রোখার জন্য আবেদন জানান প্রধানমন্ত্রীর কাছে।












Click it and Unblock the Notifications