কড়া টক্করে আরআরআর, তাও জয়ের রথ অক্ষুণ্য রেখে ইতিহাস গড়ল 'দ্য কাশ্মীর ফাইলস'
কড়া টক্করে আরআরআর, তাও জয়ের রথ অক্ষুণ্য রেখে ইতিহাস গড়ল 'দ্য কাশ্মীর ফাইলস'
রেকর্ড আর ইতিহাসের অপর নাম 'দ্য কাশ্মীর ফাইলস', এই কথা বললে হয়ত তেমন কিছুই ভুল বলা হবে না। সামনে রাজামৌলির বহু প্রতীক্ষিত সিনেমা 'আরআরআর'- ফার্স্ট ডে শোতেই রেকর্ড গড়েছে বক্স অফিস কালেকশনে। নিজেরই অপর সিনেমা 'বাহুবলী, দ্য কনক্লুশন' এর এতদিনের প্রথম দিনে সবথেকে বেশি কালেকশনের রেকর্ড ভেঙ্গে দিয়েছেন দক্ষিণের পরিচালক প্রযোজক রাজামৌলি। 'আরআরআর' এখনও পর্যন্ত ভারতের সর্বোচ্চ সঞ্চয় করল মুক্তির দিনেই। তবে তথাকথিত সুপারস্টার, থ্রিডি এফেক্ট, অনেক বেশি হলে মুক্তি, রাজামৌলির মেগা বাজেটের সিনেমা, একাধিক ভাষায় মুক্তি এত সবকিছু হওয়ার পরেও 'আরআরআর'-এর চোখে চোখ রেখে সাহস দেখেচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস'। মুক্তি পাওয়ার পর দ্বিতীয় সপ্তাহ ছেড়ে তৃতীয় সপ্তাহে পা রেখে উড়িয়ে চলেছে জয়ধ্বজা।

কাশ্মীর ফাইলসের রেকর্ড
দিন যতই যাচ্ছে ততই একে একে পর পর রেকর্ড ভাঙছে পরিচালক বিবেক অগ্নিহোত্রীর সিনেমা 'দ্য কাশ্মীর ফাইলস'। শুধুমাত্র সিনেমা হলেই সীমাবদ্ধ না থেকে এই সিনেমা বর্তমানে গোটা দেশের সবথেকে বড় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তুলনামূলক ভাবে কম বাজেটের সিনেমা হিসেবে এখনও পর্যন্ত সেইভাবে ব্লকবাস্টারের তকমা কোনও সিনেমাই পায়নি 'দ্য কাশ্মীর ফাইলস' ছাড়া। প্রথম সপ্তাহে এখনও পর্যন্ত সর্বোচ্চ বক্স অফিস কালেকশন, দ্বিতীয় সপ্তাহে মাত্র ১০ দিনের মধ্যেই দেশে ১৫০ কোটি বক্স অফিস কালেকশন, এখনও পর্যন্ত দেশে সর্বাধিক রাজ্যে করমুক্ত ছবি হিসেবে রেকর্ড, এরকম একের পর এক নজির তৈরি করছে এই সিনেমা। 'ভালো সিনেমার কদর কখনও কম হয় না", বিখ্যাত হলিউড অভিনেতা মার্লন ব্রান্ডোর এই কথা সম্পূর্ণ সত্যি হচ্ছে 'দ্য কাশ্মীর ফাইলস'এর ক্ষেত্রে।

টক্করে 'আরআরআর'
দক্ষিণের সুপার পরিচালক তথা প্রযোজক রাজামৌলির সিনেমা 'আরআরআর' অবশেষে দীর্ঘ টালবাহানার পর মুক্তি পেল। আর প্রথম দিনেই রেকর্ড ব্যবসায় অন্যান্য সব ছবিকে ছাপিয়ে গিয়েছে এই ফিল্ম। প্রায় ২০০ কোটির বেশি নাকি ব্যবসা করেছে গোটা বিশ্বে। কিন্তু পাশাপাশি এই ছবির জন্য পকেট পুড়ছে আম জনতার। প্রথমত অতিরিক্ত টিকিটের দাম, দ্বিতীয়ত ৩ডি'র জন্য দিল্লিতে নাকি বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ২,০০০টাকা করে বিকিয়েছে এই সিনেমার টিকিট! এমনটাই খবর সামনে এসেছে। পাশাপাশি এই সিনেমার হল সংখ্যা প্রায় দ্বিগুণ 'দ্য কাশ্মীর ফাইলস'এর তুলনায়। সব মিলে যে ব্যবসার অঙ্ক বেশি হবেই, তা নিশ্চিত করছেন ফিল্ম ক্রিটিকরা। কিমতু তার পরেও যে ভাবে নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছে দ্য কাশ্মীর ফাইলস, তা এককথায় নজিরবিহীন। এমনটাই মত বিনোদন মহলের।

তৃতীয় সপ্তাহান্তে লক্ষ্মীলাভ
দেখতে দেখতে দ্বিতীয় পেরিয়ে তৃতীয় সপ্তাহে পা রেখেছে মহাগুরু মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবি যোশি অভিনীত সিনেমা 'দ্য কাশ্মীর ফাইলস'। সেখানেও বহাল তার জয়যাত্রা। মেগা বাজেটের ছবি 'আরআরআর' রিলিজ করলেও সপ্তাহান্তে নিজের ব্যবসা ধরে রাখতে সক্ষম হয়েছে বর্তমানে দেশে সবথেকে বেশি চর্চিত এই ফিল্ম। এই নিয়ে মোট ২১১ কোটি ৮৩ লক্ষ টাকার অঙ্ক পার করল বিবেক অগ্নিহোত্রীর সিনেমা দ্য কাশ্মীর ফাইলস। মনে করা হচ্ছে রবিবার তা পেরিয়ে যাবে ২২০ কোটির গণ্ডী।

বিগ বাজেট বনাম বাস্তব
একদিকে 'আরআরআর' এখনও পর্যন্ত দেশে তৈরি হওয়া অন্যতম বিগ বাজেটের সিনেমা। বহু দর্শকের মতে এই ফিল্মের সিনেম্যাটোগ্রাফি নিঃসন্দেহে চ্যালেঞ্জ করতে পারে হলিউডের জেমস বন্ড কিংবা মিশন ইম্পসিবলের মত সর্বোচ্চ জনপ্রিয় সিনেমার চিত্রগ্রহণকেও। পাশপাশি গ্রাফিক্স-এর মান সবথেকে ভালো বলে মত সমালোচকদের একাংশের। কিন্তু অপর দিকে 'দ্য কাশ্মীর ফাইলস' হল আদ্যপ্রান্ত বাস্তবধর্মী একটি চলচ্চিত্র। ৯০ এর দশকে কাশ্মীরের উপত্যকায় হিন্দু পণ্ডিতদের সঙ্গে হওয়া নৃশংসতার নজির তুলে ধরা হয়েছে এই সিনেমায়। প্রকৃতপক্ষে ভারতের জন্য কাশ্মীর বরাবরই সবথেকে চর্চিত ইস্যু। তাই এই থিমের উপর নির্মিত সত্যি ঘটনা অবলম্বনে এই সিনেমা যে আগামী কয়েক যুগের জন্য দর্শকের মনের সিংহাসনে বসে পড়েছে তা কার্জত স্বীকার করে নিয়েছেন ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications