জাতিস্মরের শুটিং শুরু হল, মধুমিতা এবার জুটি বাঁধছেন এই টেলি তারকার সঙ্গে

জাতিস্মরের শুটিং শুরু হল, মধুমিতা এবার জুটি বাঁধছেন এই টেলি তারকার সঙ্গে

এবার একসঙ্গে জুটি বাঁধছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য ও মধুমিতা সরকার। শুরু হচ্ছে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ জাতিস্মরের শুটিং। এই সিরিজের গল্প লিখেছেন অনুজ চট্টোপাধ্যায়। পরিচালকের আসনে রয়েছেন সানি ঘোষ রায়। কল্যাণপুরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই সিরিজের শুটিং। এই খবরে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা।

জাতিস্মরের শুটিং শুরু হল, মধুমিতা এবার জুটি বাঁধছেন এই টেলি তারকার সঙ্গে


২০১৪ সালে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আগেই মুক্তি পেয়েছিল জাতিস্মর সিনেমাটি। ছবিটি জাতীয় পুরস্কার সহ একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছিল। সেই ছবিতে অভিনয় করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার আবার আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ জাতিস্মর।

বর্তমানে অভিনেত্রী মধুমিতা সরকার তার ইনস্টাগ্রামে রোহনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এবং সেই সঙ্গে লিখেছেন একটি সুন্দর ক্যাপশনও। তিনি জানিয়েছেন, দিন শুরু হোক এই আপডেটটা দিয়েই।

এই দুই মুখ্য চরিত্রের ফাস্ট লুক কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে। যা দেখে খুশি আর ধরছে না অনুগামীদের। নাম শুনেই বোঝা যাচ্ছে পূর্বজন্মের ঘটনা নিয়েই শুরু হবে এই সিরিজিটি। সিরিজটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অনুগামীরা।

অপরদিকে, কিশমিশ সিনেমার সাফল্যের পর আবারও প্রেমের গল্প নিয়ে আসছেন রাহুল মুখোপাধ্যায়। সিনেমার নাম 'দিলখুশ’। খবরটি আগেই প্রকাশ্যে এসেছিল। তবে এবার নীলায়ন চট্টোপাধ্যায়য়ের সঙ্গীত পরিচালনায় 'বিবাগী ফোন’ গানটি গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। সেই গানটি এবার প্রকাশ্যে এসেছে।এই সিনেমাটি অভিনয় করেছেন মধুমিতা সরকার, পরাণ বন্দোপাধ্যায়, অনুসূয়া মজুমদার, খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, অনন্যা সেন, সোহম মজুমদার সহ একাধিক নামকরা তারকা। নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে চলেছে 'দিলখুশ' সিনেমাটি। এর আগেই মুক্তি পেয়েছে সিনেমার পোস্টার। চার জুটির ভালোবাসার গল্প নিয়ে এবার ছবি বানিয়ে ফেললেন রাহুল মুখোপাধ্যায়। এবার প্রকাশ্যে এল দিলখুশ সিনেমার প্রথম গান 'বিবাগী ফোন'। গানটি গেয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। ভিন্ন স্বাদের গান সকলের সামনে উপহার দিলেন অনির্বাণ ভট্টাচার্য।

এসভিএফ-এর ব্যানারে নতুন বছরের ২০ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। তবে দিলখুশ সিনেমাটি একটু অন্য ধরনের। আটটি চরিত্র আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের মাধ্যমে প্রেম খুঁজে পান তারা। সেই নিয়েই এগোবে সিনেমাটি। সিনেমাতে আর কী কী টুইস্ট রয়েছে সেটি জানতে হলে আপনাকে দেখতে হবে সিনেমাটি।টলিউড অভিনেত্রী মধুমিতা ও সোহম এই প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করবেন। সিনেমার খবর প্রকাশ্যে আসতেই অভিনেতা সোহম জানিয়েছিলেন, আমি মধুমিতার সঙ্গে কাজ করতে পেরে খুব খুশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+