Rocky Aur Rani Kii Prem Kahaani: করণের সিনেমায় 'খেলা হবে'? সংলাপ নিয়ে মুখ খুললেন আলিয়া
Rocky Aur Rani Kii Prem Kahaani: একদিকে ২১ জুলাই-এর মঞ্চে 'খেলা হবে' প্রকল্পের ঘোষণা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, অন্যদিকে বলিউডের আপকামিং ছবির সংলাপেও শোনা যাচ্ছে 'খেলা হবে'। আলিয়া ভাটের মুখে সেই সংলাপ নিয়ে চর্চা তুঙ্গে।
কলকাতায় এসে অভিনেত্রী সাফ জানিয়ে দিলেন, বাদ পড়েনি ওই সংলাপ। ছবির ( Rocky Aur Rani Kii Prem Kahaani) ট্রেলারে আলিয়াকে ওই দুই শব্দ ব্যবহার করতে শোনা গিয়েছে। প্রশ্ন উঠেছে, বলি ছবিতে কেন রাজনৈতিক শব্দ? তবে এ নিয়ে বিশেষ মাথা ঘামাচ্ছেন না ছবির নির্মাতারা। সেন্সর বোর্ডেরও বিশেষ মাথা ব্যাথা নেই।

সোমবার ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন আলিয়া ভাট ( Alia Bhatt) ও রণভির সিং ( Ranveer Singh)
। সাংবাদিক বৈঠকে তাঁদের সঙ্গে ছিলেন তাঁদের আরও দুই সহ অভিনেতা চূর্ণী গঙ্গোপাধ্যায় ও টোটা রায় চৌধুরী। সেখানেই ফের 'খেলা হবে' ( Khela Hobe) প্রসঙ্গ ওঠে। আলিয়া জানান, ওই সংলাপ বাদ দেওয়ার কথা বলেনি সেন্সর বোর্ড।
তিনি আরও জানান, জয়া বচ্চনের সঙ্গে একটি দৃশ্যে ওই সংলাপ বলেছেন তিনি। তবে কেন বলেছেন, তা এখনই খোলসা করতে চান না। তাহলে পুরো দৃশ্যটাই বলা হয়ে যাবে।
কলকাতায় এসে মঞ্চে দাঁড়িয়ে বাংলায় কথা বলেন আলিয়া। উল্লেখ্য, 'রকি অউর রানি কি প্রেমকাহানি' ছবিতে বাঙালি চরিত্রেই অভিনয় করছেন আলিয়া। তাঁর মা ও বাবার ভূমিকায় রয়েছে চূর্ণী ও টোটা।
অন্যদিকে, রানির প্রেমিক রকি পাঞ্জাবি পরিবারের ছেলে। দুই পরিবারের সংস্কৃতিতে বিস্তর ফারাক। সেই নিয়েই তৈরি এই ছবি। করন জোহর পরিচালিত ছবি দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন সিনেমা প্রেমী মানুষ। বিশেষত বাঙালির উৎসাহ রয়েছে এই ছবি নিয়ে।
আলিয়া নিজেই জানিয়েছেন, এই ছবিতে দুর্গা পুজোর দৃশ্য আছে। সেখানেই আলিয়া ও রণভির দুজনকেই দেখা যাবে। মূলত দুই পরিবার একে অপরের সংস্কৃতির সঙ্গে কীভাবে অভ্যস্ত হচ্ছে, মানিয়ে নিচ্ছে, সেটাই দেখানো হয়েছে এই ছবিতে।












Click it and Unblock the Notifications