কতটা রকিং হল 'রক অন ২' এর ট্রেলার, জেনে নিন
অবশেষে মুক্তি পেল 'রক অন ২' এর ট্রেলারটি। ট্রেলার মুক্তির সঙ্গে সঙ্গে ফিরে এল সেই পুরনো নস্ট্যালজিয়া। ২০০৮ সালে মুক্তি পেয়েছিল রক অন সিনেমাটি। তার এত বছর পরে সিনামাটির সিক্যুয়েলটি ঘিরে দর্শকদের মধ্যে এখন থেকই উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে।
ট্রেলারের প্রথম দৃশ্যেই দেখা যাচ্ছে রকিং ফারহান স্টেজ থেকে ঘোষণা করছেন যে 'ম্যাজিক' ব্যান্ড আবারও ফিরে এসেছে। এই সিনেমাতে নায়িকার চরিত্রে অভিনয় করছেন শ্রদ্ধা কাপুর। ট্রেলারে দেখানো হয়েছে শ্রদ্ধা গানের জগতে টিকে থাকতে গিয়ে ধৈর্য্য হারিয়ে ফেলেছেন। ঠিক সেই সময়েই ফারহান এসে তার পাশে সঙ্গী হয়ে দাঁড়ায়। ['রক অন ২' তৈরির সময়ে চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন ফারহান আখতার !]

ট্রেলারের মধ্যে সবথেকে আকর্ষণের বিষয় হল শ্রদ্ধা এবং ফারহানের কেমিস্ট্রি। প্রথমবার এই জুটি একসঙ্গে অভিনয় করলেও দর্শকরা এই জুটিকে বেশ পছন্দ করতে শুরু করেছে। এই সিনেমায় অভিনয় করেছেন ফারহান আখতার, অর্জুন রামপাল, লুক কেনি, পূরব কোহলি,এবং শ্রদ্ধা কাপুর। ছবির পোষ্টারে প্রাচী দেশাইয়ের ছবি না থাকলেও ট্রেলারে তাঁকে দেখা গিয়েছে।
২০০৮ সালে 'রক অন' সিনেমার মধ্যে দিয়েই প্রাচী দেশাই এবং ফারহান আখতার তাদের বলিউড যাত্রা শুরু করেছিলেন। তবে এবার সম্ভবত তিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন না। রক অন সিনেমাটি আগে বেশ জনপ্রিয়তা পেয়েছিল তাই সিক্যুয়েলটি ঘিরেও দর্শকদের মধ্যে রয়েছে চরম উৎসাহ। ছবিটি ১১ নভেম্বর মুক্তি পাওয়ার পরে জানা যাবে কতটা রকিং হয়েছে 'রক অন ২'।












Click it and Unblock the Notifications