ঋতুপর্ণাকে সাত ঘণ্টারও বেশি জেরা!ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন অভিনেত্রী
বেলা ১২ টার সময় কলকাতায় ইডির দফতরে তিনি ঢুকেছিলেন বৃহস্পতিবার। এরপর থেকে শুরু হয় টলিউড স্টার ঋতুপর্ণা সেনগুপ্তর জেরা পর্ব।
বেলা ১২ টার সময় কলকাতায় ইডির দফতরে তিনি ঢুকেছিলেন বৃহস্পতিবার। এরপর থেকে শুরু হয় টলিউড স্টার ঋতুপর্ণা সেনগুপ্তর জেরা পর্ব। রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে ঋতুপর্ণাকে আর্থিক তছরুপ সংক্রান্ত মামলায় তলব করে ইডি। তারপরই চলে বৃহস্পতিবার ঋতুপর্ণার জিজ্ঞাসাবাদ পর্ব। ১৯ জুলাই অর্থাৎ আজ ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা টলিউড মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের।

জানা যায়, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডু জেরায় ই়ডিকে জানিয়েছেন, চুক্তির বাইরে গিয়ে ঋতুপর্ণা বিদেশ ভ্রমণের টাকাও রোজভ্যালির থেকে নিয়েছেন। পাশাপাশ কম মূল্যের কিছু ফিল্ম বাজারদরের চেয়ে বেশি দামে রোজভ্যালিকে বিক্রি করে ঋতুপর্ণার সংস্থা বলেও অভিযোগ শোনা যায়।সেই মর্মেই ডাকা হয়েছিল ঋতুপর্ণাকে।












Click it and Unblock the Notifications