পুলিশ অফিসার 'দয়ামন্তী'-র চরিত্রে ঋতুপর্ণা, কোন ঘটনা নিয়ে তৈরি হচ্ছে ছবি
এবার আর সুন্দরী, তন্বী মহিলার চরিত্রে নয়, বরং ঋতুপর্ণা সেনগুপ্তকে খুব শিগগিরিই দেখা যাবে কড়া আইপিএস অফিসারের ভূমিকায়।
এবার আর সুন্দরী, তন্বী মহিলার চরিত্রে নয়, বরং ঋতুপর্ণা সেনগুপ্তকে খুব শিগগিরিই দেখা যাবে কড়া আইপিএস অফিসারের ভূমিকায়। তাঁর পরবর্তী ছবিতে ঋতুপর্ণা ধরা দেবেন আইপিএস অফিসাল দয়ামন্তী সিনহা নামের এক চরিত্রে। দয়ামন্ত্রী কলকাতা পুলিশের এক উচ্চপদে থাকা অফিসার , আর তাঁর হাতে আসা একটি বিশেষ ঘটনা নিয়ে তৈরি হচ্ছে এই ছবি।

'দয়ামন্তী' নামের এই ফিল্মটির পরিচালনা করেছেন পরিচালক রিঙ্গো। উল্লেখ্য, ছবিতে দেখা যায়, দয়মন্তীর হাতে আসা কেসটিতে নিজের পুরনো অতীতে খুঁজে পান এই অফিসার। এই কেসে একটি খুনের ঘটনার তদন্তে নেমে নিজের পায়ের তলার মাটি খোয়াতে থাকেন দয়মন্তী। তবুও তিনি সত্যের পথে লড়াই চালিয়ে যান। ঘটনাচক্রে কাহিনিতে আসে একটি অটিস্টিক শিশু। আর তাকে নিয়েই আবর্তিত হতে থাকে ফিল্মের প্লট।
ছবিতে ঋতুপর্ণা ছাড়াও রয়েছেন কৌশিক সেন, ব্রাত্য বসু, শতফ ফিগার প্রমুখ অভিনেতারা। ছবিটির গল্প মূলত ঋতুপর্ণার চরিত্রকে ঘিরেই আবর্তিত হয়েছে। ছবিতে ঋতুপর্ণাকে আবারও এক নচুন ভূমিকায় দেখতে পাওয়ার আশা নিয়ে মুখিয়ে রয়েছেন তাঁর ফ্যানেরা।












Click it and Unblock the Notifications