মিতিন মাসির চরিত্রে ঋতুপর্ণা! আসছে নতুন ছবি

সুচিত্রা ভট্টাচার্যের লেখা একাধিক উপন্যাস ইতিমধ্যেই সত্তর এমএম এর পর্দায় ধরা দিয়েছে। 'অলীক সুখ' থেকে ,'দহন', 'গহীন হৃদয়' সুচিত্রা-সাহিত্য নিয়ে তৈরি একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ঋতুপর্ণা।

সুচিত্রা ভট্টাচার্যের লেখা একাধিক উপন্যাস ইতিমধ্যেই সত্তর এমএম এর পর্দায় ধরা দিয়েছে। 'অলীক সুখ' থেকে ,'দহন', 'গহীন হৃদয়' সুচিত্রা-সাহিত্য নিয়ে তৈরি একাধিক ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন ঋতুপর্ণা। এবার সুচিত্রা ভট্টাচার্যের তৈরি চরিত্র 'মিতিন মাসি'-র ভূমিকায় থাকছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

মিতিন মাসির চরিত্রে ঋতুপর্ণা! আসছে নতুন ছবি

আর কিছুদিন বাদেই মুক্তি পেতে চলেছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ফিল্ম 'গহীন হৃদয়' । ছবিতে সাহসী এক দৃশ্যে অভিনয় করতে দেখা যেতে চলেছে ঋতুপর্ণাকে। এই দৃশ্যে ঋতুপর্ণার অভিনয় নিয়ে ইতমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে খবর, সুচিত্রা ভট্টাচার্যের সৃষ্ট মহিলা গোয়েন্দা চরিত্র মিতিন মাসির ভূমিকাতেও থাকতে চলেছেন ঋতুপর্ণা।

বহুবার নানা সাক্ষাৎকারে ঋতুপর্ণা জানিয়েছেন , সুচিত্রা ভট্টাচার্যের সাহিত্য চিরকালই তাঁর খুব কাছের। 'গহীন হৃদয় '-য়ে একজন স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ঋতুপর্ণাকে। যে চরিত্রটি দাম্পত্য আর তার বাইরের প্রেমের দোলাচলের মধ্যে আটকা পড়েছে। আর সব ঠিকঠাক থাকলে এর পরবর্তী ছবিতে গোয়েন্দা মিতিন মাসির ভূমিকায় আসছেন ঋতু। তবে তার আগে, দুঁদে পুলিশ অফিসারের চরিত্রেও রিঙ্গোর ছবিতে ধরা দেবেন বাংলা ইন্ডাস্ট্রির এই স্বানামধন্য নায়িকা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+