নববর্ষে দুই বাংলার ভক্তদের জন্য রয়েছে ঋতুপর্ণার উপহার! জানুন বিস্তারিত
নববর্ষে এপার বাংলায় যেমন মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা-প্রসেনজিৎ অভিনীত 'দৃষ্টিকোণ'। অন্যদিকে, ওপার বাংলাতে মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা অভিনীত 'একটি সিনেমার গল্প'।
নববর্ষে এপার বাংলায় যেমন মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা-প্রসেনজিৎ অভিনীত 'দৃষ্টিকোণ'। অন্যদিকে, ওপার বাংলাতে মুক্তি পাচ্ছে ঋতুপর্ণা অভিনীত 'একটি সিনেমার গল্প'। ফলে দুই বাংলার দর্শকদেরই জন্যই রয়েছে ঋতুপর্ণার নববর্ষের উপহার! দুটি ছবি ঘিরেই উৎসাহিত অভিনেত্রী ঋতুপর্ণা। আর দুটি ছবির জন্যই এই মুহুর্তে প্রমোশনের কাজে ব্যস্ত এই টলিউড তারকা।

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহগুলিতে যখন 'দৃষ্টিকোণ' মুক্তি পাবে , তখন পদ্মার ওপারে নববর্ষের মরশুমে মুক্তি পাবে ' একটি সিনেমার গল্প'। আর এই বাংলাদেশী ছবির প্রমোশনের জন্য এবার কলকাতা থেকে সোজা ঢাকায় ছুটে যান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাংলাদশের পরিচালক আলমগীরের এই ছবিত প্রচারে ঋতুপর্ণার যাওয়া নিয়ে উচ্ছসিত ফিল্মের টিম।
বাংলাদেশের এক প্রথম সারির সংবাদ পত্রকে ঋতুপর্ণা জানিয়েছেন,'অনেক দিন পর বাংলাদেশের একটা ছবিতে অভিনয় করেছি। মন থেকে চাই, আলমগীরের ছবিটি সুপার-ডুপার হিট হোক। শেষবার, বাংলাদেশের 'এক কাপ চা' ছবিতে ঋতুপর্ণাকে দেখা গিয়েছিল। পরবর্তীকালে আবারও 'একটি সিনেমার গল্প' ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে। এই ছবিতে আফরিন ববির সঙ্গে দেখা যেতে চলেছে ঋতুপর্ণাকে। এছাড়াও আরেকটি বাংলাদেশী ছবিতে অবিনয় করছেন ঋতু, যার নাম 'আহারে'। এই ছবিটি কলকতার প্রেক্ষাপটে তৈরি হতে চলেছে বলে খবর।












Click it and Unblock the Notifications