বঙ্কিমচন্দ্রের উপন্যাসের এই বিশেষ চরিত্রে থাকছেন ঋতুপর্ণা
সামনেই আসতে চলেছে তাঁর বহু প্রতিক্ষীত ছবি 'দৃষ্টিকোণ'। ছবির প্রচার ঘিরে আপাতত ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।
সামনেই আসতে চলেছে তাঁর বহু প্রতিক্ষীত ছবি 'দৃষ্টিকোণ'। ছবির প্রচার ঘিরে আপাতত ব্যস্ত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রসেনজিতের সঙ্গে জুটি বেঁধে আবারও তিনি আসছে অনস্ক্রিন। শেষ বার তাঁদের এক সঙ্গে দেখা গিয়েছিল 'প্রাক্তন' ছবিটিতে। তারপর আবার ঋতু-প্রসেনজিৎ জুটি ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।

ব্যস্ততম অভিনেত্রী ঋতুপর্ণা 'দৃষ্টিকোণ'-এর প্রচারের মাঝেই শেষ করছেন একের পর এক শ্যুটিং এর কাজ। আপাতত তিনি সে, করলেন 'আমার লবঙ্গলতা' ছবির কাজটি। ছবিতে তিনি লবঙ্গলতার ভূমিকায় রয়েছেন। উল্লেখ্য, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা 'রজনী' অবলম্বনে তৈরি হচ্ছে এই ছবিটি। যেখানে লবঙ্গলতা হিসাবে থাকছেন ঋতু।
ঋতুপর্ণা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন, আলমগীর, শ্রীলা মজুমদার, ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটি পরিচালনা করেছেন বাপ্পা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও এখন সুজিত মণ্ডলের ছবি ' অন্বেষণ' -এ শ্যুটিং করছেন তিনি। তবে আপাতত ঋতুপর্ণার ফ্যানের অপেক্ষা করে রয়েছেন 'দৃষ্টিকোণ' ছবিটির জন্য। আগামী ২৭ তারিখ থিয়েটারে আসতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'দৃষ্টিকোণ'।












Click it and Unblock the Notifications