কোথায় সেই ছিপছিপে মেয়েটি? মোটা হওয়ার আসল কারণ সকলকে জানালেন ঋতাভরী চক্রবর্তী
মোটা হওয়ার আসল কারণ সকলকে জানালেন ঋতাভরী চক্রবর্তী
যতই আধুনিক পোশাক পরে, পাশ্চাত্য জীবনকে আঁকড়ে ধরে আমরা আধুনিক হওয়ার চেষ্টা করি না কেন, এখনও 'বডি শেমিং’–এর মতো বিষয় থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারিনি। আর এই 'বডি শেমিং’–এর শিকার হলেন খোদ ঋতাভরী চক্রবর্তী।

ওজন কেন বেড়েছে
সম্প্রতি আবীর চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি বিপণীর বিজ্ঞাপনে ও পরম চট্টোপাধ্যায়ের সঙ্গে একটি নরম পানীয়র বিজ্ঞাপনে দেখা গিয়েছে ঋতাভরী চক্রবর্তীকে। সেখানে অভিনেত্রীর ছিপছিপে গড়নের বদলে একটু ভারী ওজনের দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় সেই বিজ্ঞাপন দু'টি প্রকাশ হতেই ঋতাভরীর অনুরাগীদের একাংশ খুবই অবাক হয়েছেন। কারণ তাঁরা সেই তন্বী ঋতাভরীকে খুঁজে পাচ্ছেন না। অনেকেই তাঁর ওজন বেড়ে যাওয়ার কারণ জানতে চেয়েছেন, আবার অনেকে জানিয়েছেন ছিপছিপে চেহারার ঋতাভরী এত মোটা হলেন কি করে। তাঁকে নিয়ে অহেতুক এ ধরনের চর্চা চোখ এড়ায়নি ঋতাভরীর। তিনি অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন, 'একটাই কথা - দু'বার অস্ত্রোপচার এবং আট মাস শয্যাশায়ী থাকার পর তোমরা কী আশা করো? যারা ভালবাসা জানিয়েছ, তাদের ধন্যবাদ। আমি যে রকম, সে ভাবেই নিজেকে গ্রহণ করতে পারি।'

অস্ত্রোপচার হয়েছে ঋতাভরীর
প্রসঙ্গত, এক-দু'মাস আগেই ঋতাভরী তাঁর অস্ত্রোপচারের কথা সোশ্যাল মিডিয়াতে জানিয়েছিলেন। হাসপাতালের বেড থেকে ছবি তুলে তিনি জানান যে তিনি অসুস্থ। এরপর বাড়ি ফিরে আসেন, নিজের কাজের জগতে ফিরে যান। কিন্তু অস্ত্রোপচারের কারণে তাঁর শরীরের ওজন খানিকটা বেড়ে গিয়েছে। ঋতাভরীর কাছ থেকে তাঁর অসুস্থতার খবর পাওয়ার পর অনেক অনুরাগীই তাঁর সমর্থনে এগিয়ে এসে তাঁর সুস্থতা কামনা করেছে। ঋতাভরী সেই সব অনুরাগীদের উদ্দেশ্যে লিখেছেন, 'তোমরা সকলে আমাকে বুঝেছ। ধন্যবাদ। আমি সারা জীবনই শরীর নিয়ে সচেতন। এই আট মাসকে সহজ ভাবে নিতে পারিনি।' এর পরেই অসুস্থ থাকাকালীন নিজের উপলব্ধির কথা জানালেন ঋতাভরী। লিখলেন, 'তবে এইটুকু বুঝেছি যে, স্বাস্থ্য আগে। তার পর শরীরচর্চা। সম্পূর্ণ সুস্থ না হওয়া অবধি নিজের শরীরকে ধকলের মধ্যে নিয়ে যাব না। পাশে থেকো। অনেক ভালবাসা।'

সোশ্যাল মিডিয়ায় ঋতাভরীর জনপ্রিয়তা
সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী যথেষ্ট সক্রিয়। তাঁর নানান ধরনের ছবি ও ভিডিও নেটিজেনদের বারবার মুগ্ধ করেছে। মাঝে মাঝেই অভিনেত্রীর হট লুকস উষ্ণতা ছড়িয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে ঋতাভরীর ওজন বেড়ে যাওয়ায় সকলেই একটু অবাক হয়েছিলেন। তবে নরম পানীয় বিজ্ঞাপনে পরমব্রতর সঙ্গে ঋতাভরীর রসায়ন সকলেই পছন্দ করেছেন।

ঋতাভরীর এফআইআর পুজোর সময় মুক্তি
ঋতাভরী কোনও সময়েই নেগেটিভ মন্তব্যকে খুব একটা পাত্তা দেন না। নিজের কাজ নিয়েই মশগুল থাকেন। পুজোর সময়ই মুক্তি পাবে ঋতাভরী-অঙ্কুশ হাজরা অভিনীত এফআইআর। এই সিনেমায় এক অন্য রকম চরিত্রে দর্শকরা দেখতে পাবেন ঋতাভরীকে।
ছবি সৌ:ইনস্টাগ্রাম
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications