কালো অন্তর্বাসে লাস্যময়ী ঋতাভরী রাত ২টোর সময় কার কন্ঠস্বর শুনতে চান?
কালো অন্তর্বাসে লাস্যময়ী ঋতাভরী
ফের আরও একবার সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়ালেন অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। পরনে কালো রঙের অন্তর্বাস, গা এলিয়ে শুয়ে ফোন নিয়ে কারোর সঙ্গে কথা বলছেন মাঝরাতে। তখন নাকি রাত ২টো। নেটিজেনদের মনে প্রশ্ন জেগেছে এতরাতে কার গলার আওয়াজ শুনতে চান ঋতাভরী।

কালো অন্তর্বাসে ঋতাভরী
সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় ঋতাভরী নিজের দারুণ দারুণ ছবি পোস্ট করে নেটিজেনদের মুগ্ধ করছেন। এর আগেও ঋতাভরী খোলামেলা পোশাকে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়েছেন তবে এবারের আগুনের আঁচ একটু বেশি।

সোশ্যাল মিডিয়ায় উ্য্ণতা ছড়ালেন অভিনেত্রী
সোশ্যাল মিডিয়ায় কালো অন্তর্বাস পরা পোশাক পড়ে কানে ফোনের রিসিভার নিয়ে ঋতাভরী ছবি পোস্ট করেছেন তাঁর আর ক্যাপশনে লিখেছেন, 'আমি জানি রাত ২টো বাজে... তবুও তোমার কণ্ঠস্বর শুনতে ইচ্ছে করছে!' স্বাভাবিকভাবেই এই পোস্টের পর নেটিজেনরা ঋতাভরীকে জিজ্ঞাসা করছেন কার গলার আওয়াজ শুনতে এতরাতে মরিয়া হয়েউঠেছেন ঋতাভরী। প্রসঙ্গত, কখনও ছাপোষা বাঙালি তো কখনও গৃহবধু, আবার কখনও উষ্ণ আবেদনে নিজেকে সর্বদাই মাতিয়ে রাখেন অভিনেত্রী।

বিয়ে নিয়ে গুঞ্জন
কিছুদিন আগেই অভিনেত্রীর বিয়ে নিয়ে হইচই পড়ে গিয়েছিল টলি পাড়ায়। এমনকী, গুঞ্জনে শোনা গিয়েছিল চলতি বছরেই বিয়েটা সেরে ফেলছেন ঋতাভরী। পাত্র তাঁরই বন্ধু। শোনা গিয়েছিল, চলতি বছরের শেষে বাগদান পর্ব সেরেই নাকি আগামী বছরের শেষে ছাদনাতলায় পৌঁছবেন ঋতাভরী। ডাক্তার বন্ধু তথাগত চট্টোপাধ্যায়ের গলায় নাকি মালা দিতে চলেছেন ঋতাভরী। ব্যবসায়ী পরিবারের ছেলে হলেও পেশায় মনোবিদ তথাগত। আলাপও খুব বেশিদিনের নয়। সমাজসেবার সঙ্গেও যুক্ত দীর্ঘদিন ধরে। সোশ্যাল ওয়ার্ক করতে গিয়েই মন দেওয়া নেওয়া। তবে এসবকে একেবারেই গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। ঋতাভরী এখন নিজের কেরিয়ার নিয়েই ব্যস্ত থাকতে চান। সঙ্গে রয়েছে প্রচুর সামাজিক কাজ।

৬৬ পল্লীর পুজোর খুটিপুজোয় ঋতাভরী
সম্প্রতি ২২ অগাস্ট রাখীর দিন ৬৬ পল্লীর দুর্গাপুজোর খুঁটিপুজো হয়। এই দিন খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন ঋতাভরী চক্রবর্তী। এই ৬৬ পল্লীতে নারীদের হাতেই হবে এ বছরের মা উমার পুজো। তাই খুঁটিপুজোর দিনও উপস্থিত ছিলেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিকও। কলকাতার দুর্গাপুজোর ইতিহাসে এই প্রথমবার কোনো বারোয়ারি পুজোর দায়িত্ব পেলেন চার মহিলা পুরোহিত। সেই ছবিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করেন ঋতাভরী।
ছবি সৌ:ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications