এবার জুটি বেঁধে আসছেন ঋতাভরী-আবির, প্রকাশ্যে ‘ফাটাফাটি’ সিনেমার পোস্টার
এবার জুটি বেঁধে আসছেন ঋতাভরী-আবির, প্রকাশ্যে ‘ফাটাফাটি’ সিনেমার পোস্টার
নতুন সিনেমা আসা মানেই সিনেমা প্রেমীদের কাছে এক আলাদা আনন্দ। তা যদি আবার বছরের শুরুতেই হয় তাহলে যেন উপরি পাওনা হয় অনুগামীদের কাছে। এবার ঠিক তাই হল। ২০২৩ সাল পড়তেই ঋতাভরী চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়ের ভক্তদের জন্য এল সুখবর! কারণ এবার জুটি বেঁধে আসছে আবির ও ঋতাভরীর। বছরের প্রথম দিন প্রকাশ্যে এল উইন্ডোজ প্রোডাকশনের আগামী সিনেমা 'ফাটাফাটি’র সিনেমার পোস্টার। যা দেখে দুর্দান্ত খুশি হয়েছেন অনুগামীরা। সিনেমাটি মুক্তি পাবে নতুন বছরের মার্চ মাসেই।

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী হলেন ঋতাভরী চক্রবর্তী। তার সিনেমা থেকে সুন্দর ফ্যাশনসেন্সের জন্য তিনি প্রায় সময়ই খবরের শিরোনামে থাকেন। তার সিনেমা দেখার জন্য মুখিয়ে থাকেন অনুগামীরা। ঠিক তেমনি আবির চট্টোপাধ্যায়ও টলিউডের বিখ্যাত ও জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। তারও অভিনীত যেকোনোও সিনেমা দেখতেই খুব পছন্দ করেন অনুগামীরা। এবার আবির ও ঋতাভরীর ফাটাপাটি সিনেমাটি আশার আনন্দে আল্লাদে আত্মহারা হয়ে উঠেছেন অনুগামীরা।
সোশ্যাল মিডিয়ায় উইন্ডোজ প্রোডাকশন ও ঋতাভরী চক্রবর্তীর তরফে ফাটাফাটি সিনেমার পোস্টার শেয়ার করা হয়েছে। সেইসঙ্গে লেখা হয়েছে সুন্দর ক্যাপশনও। সেখানে লেখা রয়েছে, শুরু হোক ফাটাফাটি খবর দিয়েই, নন্দিতা এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিবেদিত উইন্ডোজ প্রযোজিত সিনেমা, অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ছবি ফাটাফাটি আসছে। সিনেমাটি মার্চ মাসেই মুক্তি পাবে বলে জানা গিয়েছে। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছেন অনুগামীরা।
অপরদিকে, টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য ও মধুমিতা সরকার এবার একসঙ্গে জুটি বেঁধে আসছেন। শুরু হচ্ছে হইচইয়ের নতুন ওয়েব সিরিজ জাতিস্মরের শুটিং। এই সিরিজের গল্প লিখেছেন অনুজ চট্টোপাধ্যায়। পরিচালকের আসনে রয়েছেন সানি ঘোষ রায়। কল্যাণপুরে ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই সিরিজের শুটিং। এই খবরে খুব উচ্ছ্বসিত হয়ে পড়েছেন অনুগামীরা।
২০১৪ সালে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় আগেই মুক্তি পেয়েছিল জাতিস্মর সিনেমাটি। ছবিটি জাতীয় পুরস্কার সহ একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছিল। সেই ছবিতে অভিনয় করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত থেকে স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার আবার আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ জাতিস্মর। বর্তমানে অভিনেত্রী মধুমিতা সরকার তার ইনস্টাগ্রামে রোহনের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন এবং সেই সঙ্গে লিখেছেন একটি সুন্দর ক্যাপশনও। তিনি জানিয়েছেন, দিন শুরু হোক এই আপডেটটা দিয়েই।












Click it and Unblock the Notifications