‌দূষণের কারণে অসুস্থ, হাসপাতালে ভর্তি হয়ে জানালেন ঋষি কাপুর

রবিবার গুরুতর অসুস্থ হয়ে দিল্লির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের বরিষ্ঠ অভিনেতা ঋষি কাপুর। তিনি জানিয়েছেন, তাঁর সংক্রমণ রোগ হয়েছে এবং তাঁর চিকিৎসা চলছে। জানা গিয়েছে, ৬৭ বছরের অভিনেতা দিল্লিতে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য গিয়েছিলেন, সেখানেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

অসুস্থ ঋষি কাপুর


ঋষি কাপুর এক সংবাদ সংস্থাকে বলেন, '‌আমার সংক্রমণ রোগ হয়েছে, যার চিকিৎসা চলছে। নাটকীয়তার কিছু নেই। দূষণের জন্য এটা হয়েছে বলে আমার মনে হয়।’‌ বেশ কিছু সংবাদমাধ্যমের খবর, ঋষি কাপুরের ছেলে রনবীর বাবার অসুস্থতার খবর শুনে মুম্বই থেকে দ্রুত দিল্লি উড়ে যান, সঙ্গে অবশ্যই ছিলেন আলিয়া ভাট।

প্রসঙ্গত, ২০১৯ সালের সেপ্টেম্বরে ঋষি কাপুর নিউইয়র্কে তাঁর চিকিৎসা সেরে ভারতে ফেরেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এবং প্রায় একবছর তাঁর মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা চলে। অবিনেতা সম্প্রতি তাঁর পরবর্তী হলিউড ছবি '‌দ্য ইন্টার্ন’‌–এর ঘোষণা করেছেন। এই ছবিতে তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোনকেও দেখা যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+