ছবি: রণবীর কাপুরের ছোটবেলার কাণ্ডকারখানা ফাঁস করলেন বাবা ঋষি কাপুর

বলিউডের জনপ্রিয় তারকা রণবীর কাপুরের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট নেই। আর তাই তাঁর ভক্তরা সোস্যাল মিডিয়া সাইটে রণবীরের সঙ্গে কথপোকথনের সুযোগ পাননা।

তবে ছেলে সোস্যাল মিডিয়া নিয়ে মাথা না ঘামালেও 'ড্যাডি কুল' ঋষি কাপুর কিন্তু সোস্যাল মিডিয়া বেশ সক্রিয়। নিজের পরিবার ও প্রিয় ছেলেকে নিয়ে কিছু না কিছু দিনভর টুইটারে পোস্ট করতেই থাকেন ঋষি।

ছবি: রণবীর কাপুরের ছোটবেলার কাণ্ডকারখানা ফাঁস করলেন বাবা ঋষি কাপুর

সম্প্রতি ঋষি কাপুর টুইটারে একটি ছবি পোস্ট করেছেন। ঋষি কাপুরের চেহারা দেখেই বোঝা যাচ্ছে ছবিটি বহুদিন আগেকার ছবি। ঋষির একেবারে তখন নায়কোচিত চেহারা। বসার ঘরে সোফায় কানে টেলিফোন ধরে বসে রয়েছেন তিনি।

তবে এই ছবির সবচেয়ে মজার বিষয়টা কী জানেন? এই ছবির বিশেষত্ব ঋষি কাপুর নন, বরং ছেলে রণবীর। ছবিটিতে ভাল করে দেখলে দেখতে পাবেন সোফার পাশে (ঋষি কাপুরের ডান হাতের দিকে) ছোট্ট রণবীর মাটির উপর উল্টে শুয়ে পা দুটো শূন্যে উঠিয়ে কমিক বই পড়ছে।

এই ছবিটি নব্বইয়ের দশকের। তখন বড়পর্দায় চুটিয়ে অভিনয় করছেন ঋষি কাপুর। আর ছোট্ট রণবীর তখন হাফ প্যান্ট পড়েন।

টুইটারে এই ছবিটি পোস্ট করে ঋষি কাপুর লেখেন, "এই ছবির বিশেষত্ব কী? আমার বসার ঘরে মেঝের বাঁদিতে ছোট্ট রণবীর কমিক পড়ছে।"

রণবীর এখন ৩২ বছরে পা দিয়েছেন। তবে সোস্যাল মিডিয়ার থেকে বেশ খানিক তফাৎ রেখে চলতেই পছন্দ করেন রণবীর। আসলে নিজের ব্যক্তিগত জীবন রণবীর বাইরের জগতের সামনে আনতে চান না বলেই হয়তো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+