দীর্ঘ অসুস্থতা নিয়ে এবার মুখ খুললেন ঋষি কাপুর! নিউ ইয়র্কে চিকিৎসা প্রসঙ্গে কী বললেন তারকা
কাপুর পরিবারের অন্যতম সেলেব্রিটি সদস্য তথা বলিউডের নামী তারকা ঋষি কাপুর কোন রোগে আক্রান্ত ?
কাপুর পরিবারের অন্যতম সেলেব্রিটি সদস্য তথা বলিউডের নামী তারকা ঋষি কাপুর কোন রোগে আক্রান্ত ? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বলিউডের অলি গলিতে। এবার নিউ ইয়র্কের নিজের চিকিৎসা নিয়ে মুখ খুললেন ঋষি কাপুর।

এক প্রথম সারির বলিউড পত্রিকাকে ঋষি কাপুর জানিয়েছেন তাঁর চিকিৎসা চলছে । তিনি জানান,'আমি হয়তো সেরে উঠব যদি ঈশ্বর চান। আর আমি ফিরেও আসব। গোটা প্রক্রিয়াটাই খুবই লম্বা। একজনের এই প্রক্রিয়াটিতে থাকতে অনেক ধৈর্য লাগে। যেটা আমার একদমই নেই।' তিনি জানান, আপাতত ফিল্ম নিয়ে ভাবতে চাননা বলিউডের অন্যতম সফল এই ব্যক্তিত্ব।
উল্লেখ্য, গত সেপ্টেম্বর থেকে নিউ ইয়র্কে চিকিৎসাধীন ঋষি কাপুর। একটা সময় শোনা গিয়েছিল , তিনি ক্যানসার আক্রান্ত। এরপর ঋষির স্ত্রী নিতু কাপুরের নববর্ষের শুভেচ্ছা টুইটেও উল্লেখ ছিল ক্যানসার রোগের। তবে ,সেই খবর নস্যাৎ করে দেয় কাপুর পরিবার। তবে এবার লম্বার চিকিৎসা প্রক্রিয়া সেরে ফিরে আসার বার্তা দিয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা। যা নিঃসন্দেহে একটি বড় দিক।












Click it and Unblock the Notifications