প্রয়াত রিচার্ড অ্যাটেনবরো

পরিচালক
লন্ডন, ২৫ অগস্ট: প্রয়াত হলেন রিচার্ড অ্যাটেনবরো। বয়স হয়েছিল ৯০ বছর। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। তাঁর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল চলচ্চিত্র জগতে।

ব্রিটিশ অভিনেতা তথা পরিচালক রিচার্ড অ্যাটেনবরো অন্তত ছ'দশক কাটিয়েছেন সিনে দুনিয়ায়। ক্যামেরার সামনে ও পিছনে তিনি ছিলেন সমান দক্ষ। বিভিন্ন চরিত্রে তিনি ছিলেন সাবলীল। তবে দুনিয়া তাঁকে মনে রেখেছ 'গান্ধী' ছবিটির জন্য। ১৯৮২ সালে মুক্তি পেয়েছিল সিনেমাটি। এ জন্য তিনি দু'টি অ্যাকাডেমি পুরস্কার, দু'টি বাফটা পুরস্কার এবং দু'টি গোল্ডেন গ্লোব পুরস্কার পান। আটটি অস্কার জিতেছিল 'গান্ধী' ছবিটি। অ্যাটেনবরো পরিচালিত ছবিতে মহাত্মা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছিলেন বেন কিংসলে। প্রয়াণ সংবাদ শুনে বেন কিংসলে বলেছেন, "গান্ধী সিনেমায় আমাকে নেওয়ার জন্য আমি ওঁর প্রতি চিরকৃতজ্ঞ থাকব। সব সময় ওঁর অভাব অনুভব করব।" গভীর শোক ব্যক্ত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>His acting in "Brighton Rock" was brilliant, his directing of "Gandhi" was stunning - Richard Attenborough was one of the greats of cinema.</p>— David Cameron (@David_Cameron) <a href="https://twitter.com/David_Cameron/statuses/503651335645175808">August 24, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

১৯২৩ সালে রিচার্ড অ্যাটেনবরোর জন্ম। ১৮ বছর বয়সে শুরু হয় পেশাদার নাট্যজীবন। ১৯৪২ সালে 'ইন হুইচ উই সার্ভ' সিনেমায় প্রথম অভিনয় করেন তিনি। তার পর আস্তে আস্তে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে সারা বিশ্বে।

'ইন হুইচ উই সার্ভ' (১৯৪২), 'ব্রাইটন রক' (১৯৪৭), 'দ্য গ্রেট এসকেপ' (১৯৬৩), 'ডক্টর ডুলিটল' (১৯৬৭), 'জুরাসিক পার্ক' (১৯৯৩), 'এলিজাবেথ' (১৯৯৮) ইত্যাদি হল রিচার্ড অ্যাটেনবরো অভিনীত বিখ্যাত সিনেমা।

'গান্ধী' (১৯৮২), 'ক্রাই ফ্রিডম' (১৯৮৭), 'চ্যাপলিন' (১৯৯২), 'ইন লাভ অ্যান্ড ওয়ার' (১৯৯৬), 'গ্রে আউল' (১৯৯৯) ইত্যাদি হল রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত বিখ্যাত ছবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+