কেরলে বন্যা দুর্গতদের ত্রাণে নেমে বিয়ে পিছিয়ে দিলেন অভিনেতা
প্রবল বৃষ্টি আর প্লাবনের তোড়ে দুর্যোগের মধ্য়ে পড়েছেন কেরলের বহু মানুষ। বন্য়ায় প্রাণ হারিয়েছেন ৪০০-রও বেশি মানুষ। ঘরছাড়া হয়েছেন ৯ লাখের বেশি জন। বিভিন্ন ত্রাণ শিবিরে চলছে তাঁদের ত্রাণের কাজ।
প্রবল বৃষ্টি আর প্লাবনের তোড়ে দুর্যোগের মধ্য়ে পড়েছেন কেরলের বহু মানুষ। বন্য়ায় প্রাণ হারিয়েছেন ৪০০-রও বেশি মানুষ। ঘরছাড়া হয়েছেন ৯ লাখের বেশি জন। বিভিন্ন ত্রাণ শিবিরে চলছে তাঁদের ত্রাণের কাজ। এই ত্রাণের কাজে হাত লাগিয়েছেন এক অভিনেতাও। দক্ষিণী অভিনেতা রাজীব গোবিন্দ পিল্লাই নিজের বিয়ে পিছিয়ে দিয়েছেন, বন্যা দুর্গতদের ত্রাণের জন্য।

গোটা কেরল জুড়ে রয়েছে ৩, ২৭৪ টি রিলিফ ক্যাম্প। ত্রাণে নেমেছে সেনা। ত্রাণের কাজে হাত লাগিয়েছেন মালায়লি অভিনেতা রাজীব গোবন্দা পিল্লাই। ত্রাণের কাজে নেমে তিনি পিছিয়ে দিয়েছেন বিয়ে। সাম্প্রতিক কালে তিনি অভিনয় করছেন রিচা চাড্ঢা অভিনীত 'শকীলা' ছবিটিতে। আর সেই ছবিতে তাঁর সহ অভিনেতা রিচাই রাজীবের এই ত্রাণের কাজ সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় জানান। অকুতভয় রাজীব কেরলের বিভিন্ন জায়গায় গিয়ে দুর্গতদের সাহায্য করছেন।
A post shared by Richa Chadha (@therichachadha) on
গত ৮ আগাস্ট থেকে ক্রমাগত বৃষ্টির জেরে বন্যায় বিধ্বস্ত কেরল। কেরলের বিভিন্ন অংশে জলবন্দি হয়ে রয়েছএন মানুষ। কোথাও কোথাও জল নামলেও মাহামারীর প্রকোপ দেখা দিতে শুরু করেছে। এমন এক পরিস্থিতিতে অভিনেতা রাজীবের মতো মানুষরা এগিয়ে আসায় তা নিঃসন্দেহে এক দৃষ্টান্ত স্থাপন করেছে।












Click it and Unblock the Notifications