মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর মুকুট জয় গুজরাতের রিয়া সিংহর

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর খেতাব জিতলেন গুজরাতের রিয়া সিংহ। রবিবার রাজস্থানের জয়পুরে বসে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর ফাইনালের আসর। সেই প্রতিযোগিতায় সবাইকে পিছনে ফেলে বাজিমাত ১৮ বছর বয়সী রিয়ার। পেলেন মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ মুকুট। যার সুবাদে এবার তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায়।

"আজ আমি মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪ এর খেতাব জিতে খুবই খুশি এবং কৃতজ্ঞ " রবিবার রাতে মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর শিরোপা জিতে জানান রিয়া। এদিন মিস ইউনিভার্স ইন্ডিয়ার ফাইনালে উপস্থিত ছিলেন উর্বশী রাউতেলাও। বিচারকের আসনে ছিলেন তিনি। অভিনেত্রী তথা ২০১৫ মিস ইউনিভার্স ইন্ডিয়ার বিজয়ী ঊর্বশী রাউতেলা এদিন তাঁর হাত দিয়েই রিয়া সিংহের মাথায় পরিয়ে দেওয়া হয় মুকুট।

rhea singha

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এ প্রথম রানার আপ হয়েছেন প্রাঞ্জল প্রিয়া এবং প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ হয়েছেন ছাভি ভার্জ।সুস্মিতা রায় তৃতীয় রানার আপ রূপফুজানো হুইসো চতুর্থ রানার-আপ স্থান অধিকার করেছেন। বছরের শেষের দিকে মেক্সিকোতে অনুষ্ঠিত হতে চলেছে মিস ইউনিভার্স ২০২৪, সেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রিয়া সিংহ। এবার সকলের লক্ষ্য রিয়ার দিলে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মতো মিস ইউনিভার্স জিতে ভারতের মুখ উজ্জ্বল করতে পারে কি না!

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর শিরোপা জিতে রীতিমতো আনন্দিত রিয়া। এই খেতাবের জন্য খুব কঠোর পরিশ্রম করেছিলেন ১৮ বছরের রিয়া সিংহ। এদিন মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৪-এর ফাইনালে মোট ৫১ জন প্রতিযোগী ছিলেন। সেখানেই সবাইকে টেক্কা দিয়ে মিস ইউনিভার্স ইন্ডিয়ার মুকুট পেলেন রিয়া। যাব সুবাদে এবার ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিস ইউনিভার্স ২০২৪ প্রতিযোগিতায়। সেখানে রিয়া সহ ১০০ দেশের সুন্দরীরা নামবেন মিস ইউনিভার্স খেতাব ছিনিয়ে নেওয়ার প্রতিযোগিতায়। এবার দেখার বিষয় সবাইকে হারিয়ে মিস ইউনিভার্স খেতাব ছিনিয়ে নিতে পারবে কি রিয়া!

রিয়া সিংহ পেশায় একজন অভিনেত্রী এবং মডেল। গুজরাতের বাসিন্দা রিয়া ছোট থেকেই মডেল দুনিয়ায় পা রাখেন। এই সুন্দরীর ইনস্টাগ্রাম প্রোফাইলে তিনি নিজেকে TEDx স্পিকার এবং অভিনেত্রী বলেন। রিয়া সিংহ ইনস্টাগ্রামে ফলোয়ারের সংখ্যা প্রায় ৪৪ হাজার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+